Friday, June 5, 2026

আল কায়দা জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার এক

Date:

Share post:

আল কায়দা জঙ্গি সন্দেহে ফের মুর্শিদাবাদ থেকে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা তথা এনআইএ। সোমবার মুর্শিদাবাদের রানিনগর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। ধৃত ব্যক্তির নাম আবদুল মোমিন মণ্ডল।

এনআইএ সূত্রে খবর, মুর্শিদাবাদে গ্রেফতার সন্দেহভাজন আল কায়দা জঙ্গিদের জেরা করেই আবদুলের খোঁজ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ধৃতের থেকে বেশ কিছু নথিও উদ্ধার হয়েছে। আবদুল মোমিন মণ্ডলকে প্রথমে আটক করে রানিনগর থেকে থানায় জিজ্ঞাসাবাদের জন্যে নিয়ে আসে পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবদ করা হয়। তাঁর বক্তব্য অনেক অসঙ্গতি ধরা পড়ে বলে সূত্রের খবর। এরপরই তাকে গ্রেফতার করে এনআইএ দল। জানা গিয়েছে গ্রেফতার করার পর মোমিনের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

এনআইএ সূত্রে খবর, মুর্শিদাবাদে ধৃতদের হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ সক্রিয় ছিল। সেই গ্রুপের কথোপকথন হত, তা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়া হতো। জানা গিয়েছে, বোমা তৈরি করতে বেশ পটু মোমিন। আল-কায়েদার গোপন প্রচার অভিযান চালাত সে। এনআইএ জানিয়েছে, ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে যাদের গ্রেফতার তাদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।

প্রসঙ্গত, আল কায়দা জঙ্গি সন্দেহে গত সেপ্টেম্বর মাসেই মুর্শিদাবাদ জেলা থেকে ৬ জনকে গ্রেফতার করে এনআইএ। এরপর তাদের দিল্লি নিয়ে যাওয়া হয়। এই মাসেই জঙ্গি সন্দেহে আরো একজনকে আটক করে বিএসএফ।

আরও পড়ুন-রাজ্য-রেল বৈঠক শেষ, কী বললেন মুখ্যসচিব

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...