Tuesday, June 23, 2026

১১ বছর পর চালু হলেও যাত্রীর অভাবে বন্ধের পথে কলকাতা-লন্ডন বিমান পরিষেবা

Date:

Share post:

মহা আড়ম্বরের সঙ্গে দীর্ঘ ১১ বছর পর সম্প্রতি চালু হয়েছিল কলকাতা-লন্ডন বিমান পরিষেবা। যাত্রীর অভাবে এই পরিষেবা এবার বন্ধ করার বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। তবে রাজ্য সরকার এই পরিষেবা চালু রাখার বিষয়ে সম্মতি দিলেও আদৌ তা কতটা সম্ভব তা নিয়ে সন্দিহান কেন্দ্র।

করোনা পরিস্থিতির মাঝেই গত সেপ্টেম্বর মাস থেকে কলকাতা বিমানবন্দর থেকে লন্ডনগামী বিমান পরিষেবা চালু করেছিল এয়ার ইন্ডিয়া। তবে বিমান পরিষেবা চালু হলেও এই দীর্ঘ উড়ানে যাত্রী ছিল নামমাত্র। তার অন্যতম মুখ্য কারণ করোনা পরিস্থিতি। কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রক সূত্রের খবর, পরিষেবা চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ১২ টি উড়ানে মোট যাত্রী হয়েছে মাত্র ৭৩৮ জন। ভবিষ্যতে যে সংখ্যাটা বাড়তে পারে তেমন কোনও আশাও দেখা যাচ্ছে না। আর এত কম সংখ্যক যাত্রী নিয়ে লাভ তো দূরের কথা জ্বালানি খরচ তুলতে পারছে না বিমান সংস্থা। যার জেরে আপাতত এই পরিষেবা বন্ধ করার বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে।

আরও পড়ুন:কাবুল বিশ্ববিদ্যালয়ে বইমেলা চলাকালীন সাংঘাতিক জঙ্গি হামলা, ১০ ছাত্র সহ নিহত ১৯

এপ্রসঙ্গে বিমান পরিবহন মন্ত্রকের এক আধিকারিক বলেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফে অনুরোধ করা হয়েছিল এই পরিষেবা চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতিতে এমনিতেই হাল খারাপ বিমান শিল্পের। তার ওপর এই বিপুলসংখ্যক ক্ষতি মাথায় নিয়ে কলকাতা-লন্ডন বিমান পরিষেবা চালানো কার্যত অসম্ভব। পরিস্থিতি যা তাতে বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, হয়তো আগামী ডিসেম্বর মাস থেকে এয়ার ইন্ডিয়ার তরফে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হতে পারে কলকাতা লন্ডন বিমান পরিষেবা।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...