Wednesday, June 24, 2026

সাতসকালে মানিকতলায় ভয়াবহ দুর্ঘটনা! বাসস্ট্যান্ডে লরির ধাক্কা

Date:

Share post:

সাতসকালে মানিকতলা বাসস্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। যাত্রী প্রতীক্ষালয়ের পাশে দাঁড়ানো একটি বাসে সজোরে ধাক্কা মারে একটি লরি। এরপর বাসটি গিয়ে ধাক্কা মারে যাত্রী প্রতীক্ষালয়ে। প্রবল সংঘর্ষে গুঁড়িয়ে যায় যাত্রী প্রতীক্ষালয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্রতীক্ষালয়ের ছাদ।

জানা গিয়েছে আজ,সোমবার ভোরে বাসস্ট্যান্ডের পাশেই দাঁড়িয়েছিল একটি বাস। একটি লরি বেপরোয়াভাবে এসে সেই বাসে ধাক্কা মারে। ফলে বাসটি গিয়ে বাসস্ট্যান্ডের থামে ধাক্কা মারে। সে সময় বাস স্ট্যান্ডে বসে ছিলেন ৪ জন ব্যক্তি। লরির ধাক্কায় ভেঙে পড়ে বাস স্ট্যান্ডের ছাদ। আহত হয়েছেন ওই ৪ জন। গুরুতর আহত অবস্থায় তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, এঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কজনক। একজনের মৃত্যু হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লরিটিকে আটক করেছে আমহার্স্টট্রিট থানার পুলিশ।

আরও পড়ুন:থামছে না ইন্টারন্যাল রক্তক্ষরণ! দিশাহীন চিকিৎসকরা, অত্যন্ত সঙ্কটজনক সৌমিত্র

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...