Saturday, March 14, 2026

১৪ বছর বয়সে যৌন হেনস্থার শিকার, মুখ খুললেন আমির কন্যা ইরা

Date:

Share post:

এবার যৌন হেনস্থায় শিকার হওয়ার ঘটনা জানালেন আমির কন্যা ইরা খান। নিজের ইনস্টাগ্রামে ১০ মিনিটের একটি ভিডিও পোস্ট করে সেই ঘটনার কথা ব্যাখ্যা করেছেন তিনি। ওই ভিডিওতে ইরা জানিয়েছেন, ওই ঘটনার পর বাবা আমির খান বা মা রিনা দত্তকে কিছু জানাতে পারেনি।

ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে- তে ইরা নিজেই জানিয়েছিলেন তিনি ডিপ্রেশনের রোগী। দীর্ঘদিন লড়াই করছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে ইরা বলেন, তাঁর সঙ্গে কী ঘটেছে তা বুঝতে এক বছর সময় লাগে। ইরা জানান, একজন নয় একাধিক ব্যক্তি এই কাজে যুক্ত ছিলেন। তিনি এতটাই ছোটো ছিলেন যে বুঝে উঠতে পারেননি ইচ্ছাকৃত ভাবে করেছেন না কি ভুলবশত। ইরা বলেন, ” আমি ভয় পাইনি। কারণ, বুঝেই উঠতে পারিনি কী ঘটছে। ওই সময়টা ভুলে যেতে চাই। ভয় পাই না এখন আর। কিন্তু খারাপ লাগা অবশ্যই আছে।

এই বিষয় নিয়েও মন্তব্য করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ইরার ওই পোস্ট রিপোস্ট করেছেন তিনি। তিনি লেখেন ” আমিও যৌন হেনস্থার শিকার হই। তখন অনেক ছোটো। মাত্র ১৬ বছর বয়স। আমার বোনের উপর অ্যাসিড আক্রমণ করা হয়। একসঙ্গে লড়াই করেছি দুজন। ইরার প্রতি সহানুভূতি জানাচ্ছি। কিন্তু দুঃখজনক হলেও ভাঙা পরিবারের সন্তানরা এই ধরনের ঘটনার শিকার হন।”

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...