Thursday, April 2, 2026

ফোনের ঘাতক স্যানিটাইজার, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

Date:

Share post:

নিউ নর্মাল জীবনে সঙ্গী হয়েছে হ্যান্ড স্যানিটাইজার, স্যানিটাইজার স্প্রে। নিজেকে জীবাণুমুক্ত রাখার পাশাপাশি বিভিন্ন জিনিস স্যানিটাইজ করা প্রয়োজন। ভাইরাসের হাত থেকে বাঁচতে অধিকাংশ মানুষ স্মার্টফোন জীবাণুমুক্ত করছেন স্যানিটাইজার দিয়ে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন পরিষ্কার করতে স্যানিটাইজার ব্যবহার করলে কমবে ফোনের আয়ু।

বাড়ি হোক বা অফিস, যেখানে সেখানে থাকে স্মার্টফোন। ফলে ধুলো বালি লাগা অসম্ভব নয়। কিন্তু ফোনে স্যানিটাইজার ব্যবহার করা একেবারেই উচিত নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ফোনের পক্ষে ক্ষতিকারক। কেন স্মার্টফোনের জন্য ক্ষতিকারক হ্যান্ড স্যানিটাইজার? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আপাতদৃষ্টিতে মনে হবে স্যানিটাইজার ব্যবহার করে পরিষ্কার হচ্ছে। কিন্তু আসলে ফোনের স্ক্রিন ক্ষতিগ্রস্ত হয়। একইসঙ্গে হেডফোনের জ্যাক ও স্পিকারের ক্ষতি হয়।

লকডাউনের প্রথম পর্ব থেকে স্যানিটাইজার ব্যবহার করছেন সাধারণ মানুষ। আর তার ফলে মোবাইলের আয়ু দ্রুতই কমে যাচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অ্যালকোহল স্যানিটাইজার থাকায় স্মার্টফোনের প্রতি করে। মোবাইল পরিষ্কারের পর হেডফোনের জ্যাক কিংবা চার্জার গুজলে শর্ট সার্কিটের প্রবল সম্ভাবনাও থেকে যায়। শুধু তাই নয়, গত কয়েক মাস ধরে স্যানিটাইজার ব্যবহারের ফলে অনেকের ফোনের ডিসপ্লে ধীরে ধীরে হলুদ হয়ে গিয়েছে। একইসঙ্গে খারাপ হয়ে গিয়েছে ক্যামেরার লেন্সও। তাই বিশেষজ্ঞরা স্মার্টফোনে স্যানিটাইজার ব্যবহার করা নিয়ে সতর্ক করছেন।

আরও পড়ুন-অসুস্থ ফুটবলের রাজপুত্র, ভর্তি হলেন হাসপাতালে

Related articles

মালদহের ঘটনায় মুখ্যসচিব-ডিজিপি-এসপি ডিএম-কে শোকজ, শুনানিতে হাজিরার নির্দেশ শীর্ষ আদালতের

মালদহের (Maldah) সুজাপুর- কালিয়াচকে যেভাবে গভীর রাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা হয়েছিল তার তীব্র নিন্দা জানিয়ে এবার মুখ্যসচিব-ডিজিপি-এসপি...

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...

ভোটের আগে ১৫ দিন বাংলায় থাকব: শাহী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কুণাল বললেন, “দম থাকলে…”

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমায় হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

ISL: ভোটের জন্য ডার্বির দিন বদল, জানুন মোহন-ইস্ট ম্যাচের দিনক্ষণ

জল্পনায় সিলমোহর। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য আইএসএলের (ISL) বড় ম্যাচের দিন পরিবর্তন। বিধানসভা নির্বাচনের কারণে আগামী ৩ মে...