Tuesday, June 23, 2026

১০০ দিনের কাজে ৭১ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, মোদি রাজ্যে গ্রেফতার মন্ত্রী-পুত্র

Date:

Share post:

একশো দিনের কাজে বিরাট দুর্নীতি নরেন্দ্র মোদির (Narendra Modi State) রাজ্যে। গুজরাট থেকে গ্রেফতার করা হল বিজেপি মন্ত্রীর ছেলেকে। ৭১ কোটি টাকা দুর্নীতির অভিযোগে শনিবার গুজরাটের কৃষি ও পঞ্চায়েত মন্ত্রী বাচু খাবাদের পুত্র বলবন্ত খাবাদকে (Balwant Khawad) গ্রেফতার করেছে পুলিশ।

বাংলার প্রাপ্য বকেয়া আটকে রেখে ডাবল ইঞ্জিন রাজ্যে বছরের পর বছর টাকা বরাদ্দ করে চলেছে কেন্দ্র। এবার মোদি- শাহর রাজ্য গুজরাটেবড় দুর্নীতি প্রকাশ্যে। মনরেগার টাকা (MGNREGS funds ) নয়ছয় করার অভিযোগ। পুলিশ সূত্রে গেছে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত একাধিক জায়গায় একশো দিনের কাজে সে রাজ্যের ৭১ কোটি টাকা দুর্নীতি করেছেন মন্ত্রী পুত্র। চলতি বছরের ২৪ এপ্রিল একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে একটি মামলা দায়ের হয়।তদন্তে সামনে আসে বরাত না পাওয়া সত্বেও একাধিক জায়গায় বিভিন্ন জিনিস সরবরাহ করেছিল বলবন্তের সংস্থা। এর আগে এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। এরপর শনিবার মন্ত্রীর ছেলে বলবন্ত ছাড়াও দাহোদ জেলার মহকুমা উন্নয়ন আধিকারিক দর্শন প্যাটেলকেও গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত আগাম জামিনের আবেদন করলেও পরে তা তুলে নেন। এই নিয়ে এই মামলায় মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো ৭। বিজেপি রাজ্যের দুর্নীতি ঘিরে সুর চড়িয়েছে বিরোধীরা।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...