Saturday, June 27, 2026

আইপিএলে বিদায় হওয়ার পরও নতুন ক্রিকেটার নাইট শিবিরে

Date:

Share post:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। আশা আগেই শেষ হয়ে গিয়েছিল। রবিবার ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরে সরকারীভাবে আইপিএলে(IPL) যাত্রা শেষ হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। কিন্তু সেই পরিস্থিতিতেও ক্রিকেটার নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। রভম্যান পাওয়েলের পরিবর্তে এবার শিবম শুক্লাকে(Shivam Shukla) নেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স(KKR)। আর এই সিদ্ধান্ত নিয়েই সোশ্যাল মিডিয়া জুড়ে মিশ্র প্রতিক্রিয়া।

এবারের আইপিএলে শুরু থেকেই নিজেদের ছন্দে ছিল না নাইট রাইডার্স(KKR)। কার্যত আইপিএল(IPL) স্থগিত হয়ে য়াওয়ার পরই তাদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। যদিও বেঙ্গালুরুর বিরুদ্ধে একটা হাল্কা আশা ছিল। সেটাও অবশ্য অঙ্কের বিচারে একেবারেই ক্ষীণ ছিল। কিন্তু সেই ম্যাচও বৃষ্টিতে ভেস্তে সব শেষ হয়ে গিয়েছে। সেদিনই অবশ্য শিবম শুক্লার(Shivam Shukla) নাম ঘোষণা করেছে নাইট রাইডার্স।

ভারত-পাক সমস্যার জেরে এক সপ্তাহের জন্য আইপিএল(IPL) স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। সংঘর্ষ বিরতির পর ১৭ মে থেকে শুরু হয়েছে আইপিএল। অনেক বিদেশি ক্রিকেটাররাই নিজেদের না আসার কথা সেই সময় জানিয়ে দিয়েছিলেন। সেই পরিস্থিতিতেই বোর্ড একটি নতুন নিয়ম ঘোষণা করেছিল। যারা আসছে না তাদের পরিবর্তে ক্রিকেটার নিতে পারবে ফ্র্যাঞ্চাইজি গুলো। যদিও তারা শুধুমাত্র এই মরসুমেই খেলতে পারবেন।
সেই সুযোগ কাজে লাগিয়েই এবার শিবম শুক্লাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেটের ঘরোয়া মহলে রহস্য স্পিনার হিসাবেই পরিচিত তিনি।

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...