Friday, April 3, 2026

পিসিএল খেলতে পাকিস্তান যাচ্ছেন তামিম-মাহমুদউল্লাহ

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ খেলবেন।
যদিও পিএসএল থেকে এসে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন দুজনই। মঙ্গলবার  বিসিবির পক্ষ থেকে দুজনকেই ছাড়পত্র  দেওয়া হয়েছে ।
বাাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আকরাম খান, বলেন ‘  পিএসএল খেলে এসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে খেলতে পারবে দুজনেই ।’
লাহোর কালান্দার্স তাদের নিয়মিত ওপেনার ক্রিস লিনকে প্লে-অফের ম্যাচে পাচ্ছে না। এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের জায়গায় খেলবেন তামিম।  মুলতান সুলতানের হয়ে খেলাার    সুযোগ পাচ্ছেন মাহমুদউল্লাহ।

১৪ নভেম্বর মাহমুদউল্লাহর মুলতান সুলতান প্রথম কোয়ালিফায়ারে খেলবে করাচি কিংসের বিপক্ষে। একই দিন প্রথম এলিমিনেটর ম্যাচে লড়বে লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি। দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ হবে ১৫ নভেম্বর। এক দিন বিরতির পর ১৭ নভেম্বর হবে পিএসএলের ফাইনাল। সবগুলি  ম্যাচ হবে করাচিতে।
তামিম-মাহমুদউল্লাহর মতো বদলি হিসেবে পিএসএল প্লে-অফ খেলবেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিও।
ওয়েস্ট ইন্ডিজের নিউজিল্যান্ড সফর থাকায় কাইরন পোলার্ড খেলতে পারছেন না পেশোয়ার জালমির হয়ে। তার জায়গায় খেলবেন ডু প্লেসি,
করোনার কারণে বছরের শুরুতে টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে স্থগিত হয় পিএসএল। লিগ পর্বের খেলা শেষে বাকি ছিল শুধুই প্লে-অফের লড়াই।

বিষয়টি  নিয়ে বোর্ড ও ফ্র্যাঞ্চাইজির মধ্যে কয়েক দফা বৈঠক হয়। অবশেষে স্থগিত হওয়া পিএসএল মাঠে গড়াচ্ছে। মাঠের লড়াইয়ের মাধ্যমেই নির্ধারণ হবে পিএসএল শিরোপা কার ঘরে যাবে।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...