Friday, April 3, 2026

স্কুল খোলা নিয়ে বৃহস্পতিবার মন্ত্রী এবং সচিবদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কবে খোলা হবে স্কুল? কীভাবে হবে ক্লাস? কীভাবে বজায় রাখা হবে সামাজিক দূরত্ব? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে চলতি সপ্তাহের বৃহস্পতিবার বিভিন্ন দফতরের মন্ত্রী এবং সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কালীপুজোর পর স্কুল খোলা নিয়ে চিন্তাভাবনা করা হবে। গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একই কথা জানিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে ডিসেম্বর মাস থেকে। অন্যদিকে গতকাল সোমবার রাজ্য নির্দেশিকা জারি করে জানিয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ। তবে কি ডিসেম্বর মাসে খুলবে স্কুল? বৃহস্পতিবারের আলোচনায় উঠে আসতে পারে তাও।

সূত্রের খবর, স্কুল চালু করা হলো বেশ কিছু বিধিনিষেধ আরোপ করবে সরকার। জানা গিয়েছে-

১. প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল চালু হবে।

২. সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রত্যেক ক্লাসে বিভাগের সংখ্যা বাড়ানো হতে পারে।

৩. শ্রেণীকক্ষের আয়তন অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক পড়ুয়াকে বসানো হবে। স্কুল কর্তৃপক্ষ এই দায়িত্বভার সামলাবে।

৪. পড়ুয়ারা একসঙ্গে জটলা করতে পারবে না।

৫. স্কুলে মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক।

৬. আপাতত বন্ধ রাখা থাকবে খেলাধুলো, শরীরচর্চার মতো ক্লাস।

৭. সরকারের গাইডলাইন মানা হচ্ছে কি না তা নজর রাখবেন প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক নিযুক্ত কয়েকজন শিক্ষক।

আরও পড়ুন-‘আইটি ও স্বাস্থ্যসেবা খাতে একসঙ্গে কাজ করতে আগ্রহী ভারত’ : দোরাইস্বামী

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...