Thursday, April 2, 2026

ক্রিকেট নিয়ে অনলাইন জুয়া! আইনি নোটিশে অস্বস্তিতে কোহলি-সৌরভ

Date:

Share post:

হঠাৎ অস্বস্তিতে টিম ইন্ডিয়ার অধিনায়ক “কিং কোহলি”! কিন্তু কেন? তাঁর সঙ্গেই বেকায়দায় পড়েছেন কোহলির পূর্বসূরি তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

জানা গিয়েছে, অনলাইন ফ্যান্টাসি গেমের বিজ্ঞাপনের জন্য মাদ্রাজ হাইকোর্টের পক্ষে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়েছে।!

সেখানে বলা হয়েছে, সাধারণ মানুষের কঠিন জীবন সম্পর্কে সেলিব্রেটিরা কিছুই জানেন না। শুধুমাত্র নিজেদের মুনাফার কথাই তাঁরা চিন্তা করে। ক্রিকেটারদের পাশাপাশি বেশ কয়েকজন রুপোলি পর্দার তারকাদের বিরুদ্ধেও এই নোটিস জারি করা হয়েছে। তালিকায় রয়েছেন প্রকাশ রাজ, তামান্না ভাটিয়া, রানা এবং সুদীপ খান।

আরো জানা গিয়েছে, মহম্মদ রিজভি নামে এক আইনজীবী এই মামলাটি দাখিল করেছেন। যেখানে তিনি বেশ কয়েকজন তরুণ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এই সমস্ত অ্যাপকে হাতিয়ার করেছেন।

উল্লেখ্য, গত জুলাইয়ে অনলাইন জুয়ার প্রচার হচ্ছে, এই অভিযোগে ভারত অধিনায়কের বিরুদ্ধে আদালতে আবেদন দাখিল করেন চেন্নাইয়ের এক আইনজীবী। অনলাইন জুয়ায় অনেক টাকা দেনা হয়ে যাওয়ায় এক তরুণ আত্মহত্যা করেন। তার প্রেক্ষিতেই মাদ্রাজ হাইকোর্টে আবেদন দাখিল করেন ওই আইনজীবী। এবার সেই মর্মেই আইনি নোটিশ পেলেন কোহলি ও সৌরভ।

আরও পড়ুন- কোভিড মোকাবিলায় ব্যর্থতাই ট্রাম্পকে সরিয়ে দিচ্ছে হোয়াইট হাউস থেকে

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...