Monday, April 6, 2026

সত্যি অবসরে সিন্ধু ?

Date:

Share post:

বিশ্ব ব্যাডমিন্টন সার্কিটের উজ্জ্বল নক্ষত্র তথা ভারতীয় তারকা পিভি সিন্ধু সত্যি অবসর নিচ্ছেন? তার একটি টুইট ভাইরাল হতেই মুষড়ে পড়েছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। নিজের টুইটারে একটি তিন পাতার বিবৃতির ছবি দিয়ে শুরুতে ‘আই রিটায়ার’ বলে সকলকে কার্যত অবাক করে দিয়েছিলেন সিন্ধু। সেখানে লিখেছিলেন, “ডেনমার্ক ওপেনই আমার শেষ যাত্রা”।


যদিও বিষয়টি কিছুটা পরিষ্কার হয় বিবৃতি পত্রটির বাকি দুই পৃষ্ঠা পড়ার পর। সেখানে সিন্ধু লিখেছেন, “আমি হয়ত আপনাদের একটি মিনি হার্ট অ্যাটাক দিয়ে ফেলেছি। কিন্তু এই ধরণের কঠিন সময়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমি ভেবেছিলাম আমি আপনাদের নজর আকর্ষণ করে আপনাদের কিছু জানাতে চাইব।”
এরপর সত্যি কথাটা প্রকাশ্যে আনেন সিন্ধু। বর্তমানে এই করোনা ভাইরাসের প্রকোপে সাধারণ মানুষ সর্বক্ষণ নেতিবাচক চিন্তাভাবনায় বেঁচে রয়েছেন। এই অবস্থায় ছিলেন খোদ সিন্ধুও। কিন্তু এবার সেই অনিশ্চয়তা থেকে অবসর নিয়ে আবারও প্রস্তুতিতে নেমে পড়ার অঙ্গীকার করেছেন সিন্ধু।
তিনি বলেছেন, এই বিবৃতির মাধ্যমে আসলে বোঝাতে চেয়েছেন , যে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে ভয় না পেয়ে মোকাবিলা করতে।
সেই বিবৃতিতে সিন্ধু লিখেছেন, “আজ আমি এই অস্বস্তিকর অবস্থা থেকে অবসর নিলাম। আমি এই নেতিবাচকতা, সর্বক্ষণ ভয়, অনিশ্চয়তা থেকে অবসর নিলাম। এই অপরিচিত অবস্থার বিরুদ্ধে কোনওরকম উপায় না পেয়ে আমি অবসর নিলাম। সর্বোপরি, এই ভাইরাসের প্রতি আমাদের মনোভাব থেকে আমি অবসর নিলাম। আমাদের ভয় পেলে চলবে না, আমাদের প্রস্তুত হতে হবে, আমাদের একসাথে এই ভাইরাসকে শেষ করতে হবে।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...