Tuesday, June 23, 2026

দ্রুত পারদ পতন, শহরে শীতের আমেজ

Date:

Share post:

বুধবার হেমন্তের কলকাতায় দ্রুত পারদ পতন। একদিনে পারদ নামল ২ ডিগ্রিরও বেশি। ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে তাপমাত্রা ১৬-১৮ ডিগ্রির আশপাশে। এছাড়াও, বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমেছে। ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভোরের দিকে শীতের আমেজ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, বুধবার থেকেই পারদ নামবে দক্ষিণবঙ্গে, তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রির নীচে। বেলা বাড়লে চড়া রোদ ওঠার কথা বলে আবহাওয়া অফিস। সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আরও পড়ুন: ক্রিকেট নিয়ে অনলাইন জুয়া! আইনি নোটিশে অস্বস্তিতে কোহলি-সৌরভ

এদিকে বুধবার রাতে জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী সপ্তাহে এরাজ্যে বৃষ্টিপাতের  সম্ভাবনা রয়েছে। তবে কবে ও কোথায় এই বৃষ্টি হবে তা আগামী সপ্তাহে আবহাওয়া দফতরের তরফে জানানো হবে।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...