Friday, June 26, 2026

কপ্টারে বাঁকুড়ায় অমিত শাহ, স্বাগত জানাতে তৈরি চতুর্ডিহি

Date:

Share post:

লক্ষ্য আগামী বছরের বিধানসভা নির্বাচন। তার আগেই দফায় দফায় বাংলায় সফরে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার রাতে দুদিনের সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সকালে তিনি যাচ্ছেন বাঁকুড়া। রাজারহাট থেকে হেলিকপ্টারে বাঁকুড়া যাচ্ছেন শাহ।

সফরসূচি অনুযায়ী, বাঁকুড়া পৌঁছে বেলা ১১টা ২০তে প্রথমে বীরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করবেন অমিত শাহ।
তারপর বেলা ১১টা ৫০ থেকে দুপুর ১টা ২০: রবীন্দ্রভবনে দলের সাংগঠনিক বৈঠক।
বেলা ১টা ৪০, চতুর্ডিহি গ্রামে এক আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ। মেনুতে থাকছে ভাত, ডাল, আলু পোস্ত ও চাটনি।
দুপুর ৩টে থেকে ৫টা ফের রবীন্দ্র ভবনে বিশিষ্টদের সঙ্গে বৈঠক।

বাঁকুড়ায় এদিনের কর্মসূচি সেরে কপ্টারেই কলকাতা ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে থাকবেন নিউটাউনের হোটেলে। সেখানে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে অমিত শাহর।

বুধবার দুদিনের সফরে রাজ্যে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাত নটা পাঁচ নাগাদ বিমানবন্দরে পৌঁছন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়। বিমানবন্দরের বাইরে ছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। ৪ নম্বর গেট থেকে বেরিয়ে আসতেই অমিত শাহর উপর পুষ্পবৃষ্টি করেন তাঁরা। বিমানবন্দর থেকে সোজা হোটেলে চলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার, তিনি নিউটাউন এক মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন। সেখানে মেনুতে থাকছে রুটি ডাল, পনির। বিকেলে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের সঙ্গে দেখা করার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। শুক্রবার রাতে কলকাতা ছাড়বেন অমিত শাহ।

আরও পড়ুন:অমিত শাহ কলকাতায় পা রাখতেই বিমানবন্দরে আগুন! তারপর?

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...