Wednesday, June 24, 2026

অর্ধাঙ্গিনীকে পাশে নিয়েই ৩২-এ পা বিরাটের

Date:

Share post:

অনুষ্কা শর্মাকে পাশে নিয়ে কেক কাটলেন বার্থ ডে বয় বিরাট কোহলি। আইপিএল -এর জন্য এখন সস্ত্রীক দুবাইতেই আছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। সেখানেই পালন করা হলো বিরাটের ৩২ তম জন্মদিন। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে জন্মদিনের কেক কাটার ভিডিও।


আজ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। বৃহস্পতিবার মধ্যরাতে দুবাইতে জন্মদিন পালন হয়েছে তাঁর। ভিডিওতে দেখা যাচ্ছে, প্যাস্টেল রং এর গাউন পরেছেন অনুষ্কা। যেখানে তাঁর বেবি বাম্প স্পষ্ট ফুটে উঠছে। অন্যদিকে কেক কাটার সময় বেশ লজ্জা পেতেই দেখা গেল বিরাটকে।স্বভাবসিদ্ধ ভাবে কেট কেটে প্রথম টুকরো খাইয়ে দিলেন অনুষ্কাকে। অনুষ্কা নিজেও এক টুকরো কেক খাইয়ে দিলেন বিরাটকে।

প্রসঙ্গত, মাস খানেক আগে সন্তান আসার সুসংবাদ দিয়েছেন অনুষ্কা এবং বিরাট। জানিয়েছিলেন, আগামী বছর জানুয়ারিতে আসতে চলেছে সে। তাই এই সময় স্ত্রীকে একা রাখতে নারাজ বিরাট। বরাবরই অনুষ্কার প্রতি কেয়ারিং বিরাট। এমনকী খেলার মাঠেও তিনি জানতে চান ইশারায় জানতে চান অনুষ্কা খেয়েছেন কি না।

আরও পড়ুন:সৌজন্যে কোভিড, ভার্চুয়াল মাধ্যমেই ৫৫ তম জন্মদিন পালন কিং খানের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...