Friday, April 3, 2026

বিজেপি কর্মীর মৃত্যু: পরিবারকে ন্যায়-বিচারের আশ্বাস অমিত শাহের

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল রাতে কলকটায় পা রাখার পরই দমদম বিমানবন্দরে অনেকের মতোই হাজির হন পটাশপুরে নিহত বিজেপিকর্মী মদন ঘড়ুইয়ের পরিবারও। এরপর রাজারহাটের হোটেলে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করতে আসেন মদন ঘড়ুই-এর পরিবার। তাঁদের সমস্ত অভিযোগ শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিষয়টি তিনি গুরুত্ব সফকারে দেখবেন বলেও আশ্বাসও দিয়েছেন শাহ।

উল্লেখ্য, বিজেপি কর্মী মদন ঘড়ুইয়ের মৃত্যুর ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আজ, ৫ নভেম্বর দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। আদালতের তরফে বলা হয়েছে, ৩ জন চিকিৎসকের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করতে হবে। ময়নাতদন্তের টেবিলে উপস্থিত থাকতে পারবেন পরিবার মনোনীত ২ জন। ১০ নভেম্বরের মধ্যে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে রাজ্যকে। তারপরই হবে পরবর্তী শুনানি।

এক নাবালিকাকে অপহরণের অভিযোগে গত অগাস্ট মাসে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে মদন ঘড়ুইকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির দাবি, ১৩ অক্টোবর পুলিশ হেফাজতেই মৃত্যু হয় মদনের। অন্যদিকে পুলিশের দাবি, জেল হেফাজতে ছিলেন মদন ঘড়ুই।

আরও পড়ুন:কপ্টারে বাঁকুড়ায় অমিত শাহ, স্বাগত জানাতে তৈরি চতুর্ডিহি

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...