Monday, June 8, 2026

মহিলাদের টি–টোয়েন্টি টুর্নামেন্টের শুরুতেই জয় পেল মিতালির ভেলোসিটি

Date:

Share post:

আইপিএলের মহাকরণের মধ্যেই দুবাইয়ে শুরু হল মহিলাদের টি–টোয়েন্টি টুর্নামেন্ট । শুধুমাত্র তিন দল নিয়ে হলেও প্রত্যেকটি দলেই রয়েছেন আন্তর্জাতিক তারকারা।


বুধবার প্রথম ম্যাচে মিতালি রাজের ভেলোসিটির কাছে হেরে গেল হরমনপ্রীতের সুপারনোভাস। ১২৭ রান তাড়া করতে নেমে হাড্ডাহাড্ডি ম্যাচ গড়াল শেষ ওভার পর্যন্ত। শেষে ১ বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জেতে ভেলোসিটি।
এদিন টস জেতেন মিতালি। ব্যাট করতে পাঠান সুপারনোভাসকে। শুরুটা ভালই হয়েছিল হরমনপ্রীতদের। কিন্তু রান তোলার গতি খুব কম ছিল। শেষপর্যন্ত আত্তাপাত্তুর ৪৪ এবং অধিনায়ক হরমনপ্রীতের ৩১ রানে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১২৬ রান তোলে সুপারনোভাস। তিনটি উইকেট নেন একতা বিস্ত।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দ্রুত দু’‌উইকেট হারায় ভেলোসিটি। তবে ভেদা কৃষ্ণামূর্তি, সুষমা বর্মা এবং সুনে লুজের ব্যাটে ভর করে এক বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যান মিতালিরা।
আইপিএলের পাশাপাশি মহিলাদের এই টুর্নামেন্টের দিকেও নজর ক্রিকেটপ্রেমীদের ।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...