Saturday, April 4, 2026

সংখ্যা বাড়িয়ে লোকাল চালানোর পক্ষে মমতা

Date:

Share post:

লোকাল ট্রেন চালানো নিয়ে রেল-রাজ্য তৃতীয়দিনের বৈঠকের আগেই বেশি সংখ্যায় লোকাল ট্রেন চালানোর পক্ষেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর মতে, বেশি করে ট্রেন চালালেই ভিড় কমবে৷ একটি ট্রেনে বেশি চাপ পড়বে না। ফলে করোনা সংক্রমণের ঝুঁকিও কমানো যাবে৷

বাংলায় লোকাল ট্রেন পরিষেবা শুরু করা নিয়ে গত কয়েকদিন ধরেই রেল এবং রাজ্য সরকারের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে৷ কবে থেকে এবং কীভাবে লোকাল ট্রেন পরিষেবা শুরু করা হবে, তা নিয়ে এ দিনই বৈঠক করে চূড়ান্ত হওয়ার কথা৷ কিন্তু কীভাবে লোকাল ট্রেনে ভিড় সামাল দেওয়া হবে, সেটাই রাজ্য এবং রেলের কাছে মূল চ্যালেঞ্জ৷
প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, লকডাউন শুরু হওয়ার আগে যে সংখ্যক লোকাল ট্রেন চলত, তার ১০ থেকে ১৫ শতাংশ ট্রেন নিয়ে পরিষেবা শুরু হবে। পরে, বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে৷ হাওড়া এবং শিয়ালদহ থেকে অফিস টাইমে দৈনিক ২০০টি মতো লোকাল ট্রেন চালানো হতে পারে৷ কিন্তু এত কম সংখ্যক ট্রেন চালিয়ে যাত্রীদের মধ্যে দূরত্ব বিধি রক্ষা করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় থাকছেই৷

আরও পড়ুন:কোভিড ছড়াতে বাংলায় মিছিল হচ্ছে, লক্ষ্মণরেখা অতিক্রম নয়: নাম না করে তোপ মমতার

বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলেন, বেশি করে লোকাল ট্রেন চালালেই ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে৷ সেক্ষেত্রে একটি ট্রেনে ওঠার জন্য সবাই তাড়াহুড়ো করবেন না। ট্রেন চালানোর ক্ষেত্রে যাতে ভাল ভাবে স্বাস্থ্যবিধি মানা হয় এবং ট্রেনগুলিকে ঠিক মতো স্যানিটাইজ করা হয়, সেই পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ প্রথমদিনের বৈঠকেই রাজ্য সরকার বলেছে, জনস্বাস্থ্যই তাদের কাছে প্রথম চিন্তার বিষয়।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...