Friday, June 26, 2026

কোভিড ছড়াতে বাংলায় মিছিল হচ্ছে, লক্ষ্মণরেখা অতিক্রম নয়: নাম না করে তোপ মমতার

Date:

Share post:

কেউ কেউ অতিমারির নিয়ম মানছে না। কিছু কিছু রাজনৈতিক দল সংক্রমণ ছড়ানোর অভিসন্ধি নিয়ে অতিমারির আইন মানছে না। বৃহস্পতিবার, নবান্নে ভার্চুয়াল বৈঠক থেকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি বলেন, ভদ্রতা বজায় রাখুন। লক্ষ্মণরেখা অতিক্রম করা উচিত নয়। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সরকারি আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে। তাঁদের স্ত্রী বা পরিবারের লোকজনকে দূরে বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। রাজ্য সরকারকে বাদ দিয়ে সরকারি আধিকারিকদের এজেন্সির মাধ্যমে বিরক্ত করা হচ্ছে। “বলা হচ্ছে আয়কর, ভিজিলান্স ধরিয়ে দেব”। নির্বাচিত সরকারকে ডিঙিয়ে এসব করা যায় না বলে মন্তব্য করেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, কীভাবে আমাদের জুলুম করা হচ্ছে। সেটা আমরা দেশের মানুষকে জানিয়ে দিতে বাধ্য হব। এরপরেই তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান। বলেন, যে যার নিজের গণ্ডির মধ্যে থাকুন। এক্ষেত্রে কারও নাম করেননি তিনি। তবে, উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর বাগডোগরা বিমানবন্দরে ডিএম-এসপি-দের কী বলেছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের জাতীয়তাবাদকে আঘাত করলে আমরা ছেড়ে কথা বলবো না”।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, বহিরাগতদের বাংলা মেনে নেবে না, ছেড়ে কথা বলবেনা। মমতার অভিযোগ, অতিমারি আইন ভেঙে সভা করছে অনেক রাজনৈতিক দল। রাজ্যের বদনাম করতে চাইছে তারা। মুখ্যমন্ত্রীর কথায়, কোভিডের সময় ভালো কাজ করেছেন রাজ্যের অফিসাররা। কিন্তু তাদের নিন্দা করা হয়েছে কেন্দ্র। কেরালায় হঠাৎ করে সংক্রমণ বেড়েছে। কিন্তু তা নিয়ে কেউ কোনও মন্তব্য করছে না।

আরও পড়ুন:দেশের ৬ বিমানবন্দর গেল মোদি ঘনিষ্ঠ আদানিদের হাতে

কোভিডে রাজ্য কোনও সাহায্য পায়নি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। ফের আমফানের টাকা না পাওয়া নিয়েও অনুযোগ করেন। এই অবস্থায় রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার ডিএম এসপি সবাই ভালো কাজ করছেন বলে জানান মমতা। একই সঙ্গে দুর্গাপুজোয় বাংলার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনেও এইভাবেই উৎসব পালন করতে হবে। কোভিদ মৌসুমেও রাজ্য সরকার উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...