Friday, June 26, 2026

আমেরিকার নির্বাচনে জয়ী পরিচালক মীরা নায়ারের ছেলে

Date:

Share post:

গত কয়েকদিন ধরে চর্চায় আছে চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। এই আবহে এবার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তাঁর ছেলে জোহরান মামদানি। আমেরিকার নির্বাচনে জয়ী প্রবাসী পরিচালকের ছেলে।

নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি থেকে জয়ী হয়েছেন জোহরান। মার্কিন নির্বাচনের প্রবাসী ভারতীয়দের মধ্যে অন্যতম জনপ্রতিয় একজন প্রার্থী তিনি। মীরা পুত্র মামদানি নিজে টুইট করে এই খবর জানান। তিনি লিখেছেন, ‘‘এটা এখন অফিশিয়াল, আমরা জিতেছি।’’ টুইট বার্তায় তিনি আরও লিখেছেন, এবার থেকে সাধারণ মানুষের সেবায়, উচ্চবিত্তদের কর ধার্যের দাবিতে সরব হতে চলেছেন তাঁরা। প্রসঙ্গত, বাইডেন পন্থী মীরা পুত্র জোহরান ড্যামোক্র্যাটিক প্রার্থী। ২৯ বছরের এই যুবক পেয়েছেন ৫১.২ শতাংশ ভোট। ৮,৪১০ ভোট রয়েছে তাঁর ঝুলিতে।

ওয়েব সিরিজ ‘আ সুটেবল বয়’ এর দৌলতে চর্চার কেন্দ্রবিন্দু মীরা নায়ার। ছেলে জোহরানের জয়ে খুশি মা মীরা। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘জোহরানের জয়ের বার্তা।’’ পাশাপাশি তিনি আশাবাদী ছেলের হাত ধরে এবার ‘পরিবর্তন আসবে’ ।

আরও পড়ুন:জয়ের দোরগোড়ায় ডেমোক্র্যাট বাইডেন, ফের কোর্টের হুমকি ট্রাম্পের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...