Friday, April 3, 2026

মার্কিন পালাবদলে দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে না, বললেন বিদেশ সচিব

Date:

Share post:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও প্রকাশিত হয়নি। তবে গণনার প্রবণতা যা, তাতে পালাবদল হওয়ার জোর সম্ভাবনা। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে অনেকটাই পিছিয়ে আছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। ভোটে পিছিয়ে আইনি লড়াইয়ের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে মার্কিন মুলুকে ফলাফল যাই হোক, এবার পালাবদল হলেও ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে এর প্রভাব পড়বে না। এমনই আশা প্রকাশ করেছেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংগলা। তিনি বলেন, ভারত ও আমেরিকার সম্পর্ক এখন গভীর ও মজবুত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল যাই হোক, তাতে এর হেরফের হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে যে চুক্তি হয়েছে, তাও অটুট থাকবে। শ্রিংগলার কথায়, ‘গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ রয়েছে দুই দেশের মধ্যে। একে অপরের পাশে দাঁড়িয়ে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সেই সম্পর্ক সহজে নষ্ট হওয়ার নয়। শ্রিংগলার দাবি, সময়ের সঙ্গে সঙ্গে অতীতের চেয়ে অনেক পরিণত হয়েছে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ক্ষমতার বদল হলেও এই সম্পর্কের ক্ষেত্রে তার কোনও প্রভাব পড়বে না। করোনা মহামারি পরিস্থিতিতেও যেভাবে দুই দেশ একযোগে কাজ করেছে, তা সবাই দেখেছে। ভারতের অন্যতম বিনিয়োগকারী আমেরিকা। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে অটুট থাকবে বলে আশা ভারতের।

আরও পড়ুন:বিজেপি কর্মীর মৃত্যু: পরিবারকে ন্যায়-বিচারের আশ্বাস অমিত শাহের

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...