Friday, June 26, 2026

বাংলা সাধকের ভূমি, এখানে তোষণের রাজনীতি উচিত নয়: দক্ষিণেশ্বরে মন্তব্য অমিতের

Date:

Share post:

বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। এভূমি সাধকের ভূমি, রামকৃষ্ণ-বিবেকানন্দ-অরবিন্দের ভূমি। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় তো তোষণের রাজনীতি চলছে বলেও কটাক্ষ করেন তিনি। একইসঙ্গে অমিত বলেন, মা কালীর কাছে তিনি দুষ্টের দমনের প্রার্থনা করেছেন।

বঙ্গ সফরের দ্বিতীয় দিনে শুক্রবার সকালে দক্ষিণেশ্বরে কালীমন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা আবহের মধ্যে তাঁর এই কর্মসূচিকে কেন্দ্র করে মন্দির চত্বরে সকাল থেকেই ছিল নিরাপত্তার বজ্রআঁটুনি।

অমিত শাহ পুজো দেন মন্দিরে। গোটা ব্যবস্থাপনার দায়িত্ব ছিল বিজেপি মহিলা মোর্চার উপর। সকাল থেকেই সেখানে হাজির ছিলেন মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। অমিত শাহ সেখানে পৌঁছতেই তিনি তাঁকে বরণ করে নেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা-সহ বিজেপির বেশ কয়েকজন নেতা। সামাজিক দূরত্ববিধি ও স্বাস্থ্যবিধি মেনে অমিত শাহের সঙ্গে গুটিকয়েক মানুষকে মন্দিরের ভিতরে প্রবেশ করানো হয়।

 

আরও পড়ুন-দ্বিতীয়দিনের সফরে কালীদর্শন থেকে মধ্যাহ্নভোজ অমিতের সূচিতে

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...