Friday, April 3, 2026

‘দক্ষিণেশ্বর মন্দির ভারতের চেতনা বিকাশের মহাকেন্দ্র’, লিখলেন শাহ

Date:

Share post:

দক্ষিণেশ্বর মন্দিরে পা রেখে শুক্রবার শুধুই মায়ের আশীর্বাদ গ্রহণ করেননি, মন্দিরের ‘ভিজিটর্স বুক’-এ নিজের হাতে নিজের অনুভবের কথা লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

আরও পড়ুন : আমি মিউজিক পার্টির লোক, বিজেপিতে যাচ্ছি না! অমিত প্রস্থানে মন্তব্য অজয় চক্রবর্তীর 

এদিন সকালেই শাহ দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলেন৷ মন্দিরের ‘ভিজিটর্স বুক’-এ নিজে লিখেছেন,
” আজ, ৬ নভেম্বর,২০২০ দক্ষিনেশ্বর কালীমন্দিরে মায়ের আশীর্বাদ গ্রহণ করেছি৷ এই স্থান সমগ্র ভারতবর্ষের চেতনা বিকাশের মহাকেন্দ্র৷ এই পবিত্রস্থল ঠাকুর শ্রীরামকৃষ্ণের তপোভূমি৷ এই ভূমি থেকেই নরেন্দ্রনাথ যাত্রা শুরু করেছিলেন স্বামী বিবেকানন্দ রূপে৷ মায়ের আশীর্বাদ ভারতের উপর বর্ষিত হোক৷ আজ আমি এই পবিত্রস্থলে এসে নতুন শক্তি ও নতুন চেতনায় সমৃদ্ধ হলাম৷ ”

পরে অমিত শাহ এক টুইটে লিখেছেন, “পশ্চিমবঙ্গের কলকাতার দক্ষিণেশ্বরে মা কালী মন্দিরে পুজো দিতে পেরে আমি ধন্য৷
মা কালী যেন সকল দেশবাসীর সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনার জন্য আশীর্বাদ করেন”৷

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...