Friday, April 3, 2026

মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রীর, রাজ্যে ৩৫ লক্ষ কাজের ঘোষণা

Date:

Share post:

মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রীর‌‌।

করোনা পরিস্থিতির মধ্যেও আশার আলো দেখালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী তিন বছরে রাজ্যে ৩৫ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে জানালেন মমতা।

বৃহস্পতিবার নবান্নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক প্রশাসনিক বৈঠকে তিনি জানান, সরকারি চাকরির পাশাপাশি তথ্যপ্রযুক্তি, কৃষি-বাণিজ্য, ছোট ও মাঝারি শিল্প-সহ নানা ক্ষেত্রে কাজের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, গত ৯ বছরে রাজ্যে মোট ২৯ লক্ষ কর্মসংস্থান হয়েছে। সারা দেশে যখন কাজের জন্য হাহাকার, তখন বাংলায় লক্ষ লক্ষ যুবক-যুবতী কাজ পেয়েছেন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী তিন বছরে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে পাঁচ লক্ষ, কৃষি-বাণিজ্যে ১০ লক্ষ, মাটি সৃষ্টি প্রকল্পে তিন লক্ষ ও হস্তশিল্পে দু’লক্ষ কাজের ব্যবস্থা হবে। বাকি কাজের ব্যবস্থা হবে ছোট ও মাঝারি শিল্পে। বাড়বে সরকারি চাকরি।

এর পাশাপাশি স্বনিযুক্তির ক্ষেত্রেও কয়েকটি প্রকল্পের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যেমন, সমবায় ব্যাঙ্কের মাধ্যমে দু’লক্ষ যুবক-যুবতীকে মোটরবাইক কেনার জন্য ঋণ, স্বনির্ভর গোষ্ঠীর এক কোটি সদস্যের তহবিলে পাঁচ হাজার টাকা পাঠানো, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মাধ্যমে আরও ঋণ দেওয়ার জন্য সরকার সচেষ্ট বলেন তিনি।

উল্লেখ্য, অতিমারির মধ্যেও মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদি তৈরি করে রাজ্যে ৪০ লক্ষ কর্মদিবস তৈরি হয়েছে। তাতে কঠিন আর্থিক পরিস্থিতিতে সাধারণ মানুষের উপকার হয়েছে।

লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচন। তাই আগামী কয়েক মাসে সরকারি কাজে গতি আনাই লক্ষ্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন : অকারণে পেঁয়াজ মজুত রুখতে, দাম ঠেকাতে নয়া আইন রাজ্যের

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...