Friday, April 3, 2026

তেজস্বীর আশায় জল, বিহারে ফল প্রকাশের আগে জামিন নয় লালুর

Date:

Share post:

বিহারে নির্বাচন উপলক্ষে প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে আরজেডি সুপ্রিমো তেজস্বী জানিয়েছিলেন, ৯ নভেম্বর মুক্তি পাবেন লালু প্রসাদ যাদব। আর ১০ নভেম্বর ঘটবে নীতীশের পতন। যদিও ১০ নভেম্বর কী হবে সেটা সময় বলবে। তবে তেজস্বী প্রথম আশায় জল ঢেলে দিল আদালত। আগামী ৯ নভেম্বর জামিন পাচ্ছেন না লালু প্রসাদ যাদব। ঝাড়খণ্ড হাইকোর্টে লালুপ্রসাদ যাদবের জামিন মামলার শুনানি পিছিয়ে গেল ২৭ নভেম্বর পর্যন্ত।

বিহারে পশুখাদ্য কেলেঙ্কারির তিনটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে জেলবন্দি রয়েছেন লালু প্রসাদ যাদব। যদিও শারীরিক অসুস্থতার কারণে জেলে না থেকে ঝাড়খণ্ডের রাজেন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন তিনি। যে তিন মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনি জেলবন্দি তার মধ্যে দুটি মামলায় ইতিমধ্যেই জামিন পেয়ে গেছেন লালু। বাকি রয়েছে আরেকটি মামলা। গত ৯ নভেম্বর দুমকা ট্রেজারি মামলায় লালুর জামিনের আবেদনের শুনানি ছিল আদালতে। আরজেডির আশা ছিল ৯ নভেম্বর ওই শুনানিতে জামিন পেয়ে যাবেন দলের প্রধান। যদিও সে আশায় জল ঢেলে দিল আদালত। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে এই মামলার শুনানি ৯ নভেম্বরের পরিবর্তে ২৭ নভেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদালতে তরফের।

আরও পড়ুন:বিধানসভা স্বাধিকারভঙ্গ মামলায় ‘রক্ষাকবচ’ পেলেও আত্মহত্যা প্ররোচনায় জামিন অধরাই অর্ণবের

আদালতের এহেন সিদ্ধান্তে যারপরনাই হতাশ বিহারের রাষ্ট্রীয় জনতা দল ও লালু প্রসাদ যাদবের শুভাকাঙ্খীরা। তেজস্বী যাদব সহ আরজেডির সমস্ত নেতৃত্ব আশাবাদী ছিলেন ১০ নভেম্বর ফল প্রকাশের দিন বাড়িতেই উপস্থিত থাকবেন লালু প্রসাদ যাদব। তবে তা আর সম্ভব হচ্ছে না। দীর্ঘ চার দশকে এই প্রথমবার ভোটের ফল প্রকাশের দিন বিহারে থাকছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিকে বড় মুখ করে বিহারে নির্বাচনী জনসভায় তেজস্বী যাদব জানিয়ে দিয়েছিলেন ৯ তারিখ বাড়ি ফিরছেন লালু প্রসাদ যাদব। আর ১০ তারিখ নীতীশের পতন। তবে আদালতে সিবিআইয়ের আবেদনের পর আপাতত ২৭ নভেম্বরের আগে লালুর বাড়ি ফেরার কোনও সম্ভাবনাই নেই।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...