Friday, June 26, 2026

মালদহে ক্রেতা সেজে বাজি আটক করল পুলিশ

Date:

Share post:

মালদহ :  কথায় আছে, সোজা আঙুলে ঘি না উঠলে, আঙুল বেঁকাতে হয়। মালদা জেলা পুলিশের ওপর বেজায় চটে বাজি বিক্রেতারা।

রাজ্য সরকারের তরফে এবছর বাজি বিক্রি ও পোড়ানোয় জারি হয়েছে নিষেধাজ্ঞা। তা সত্ত্বেও, মালদার একাধিক জায়গায় বসেছিল বাজির বাজার। বৃহস্পতিবার সেরকমই কয়েকটি জায়গায়, ক্রেতা সেজে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় প্রচুর বাজি।

আরও পড়ুন : এবার করোনা আক্রান্ত রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব

বৃহস্পতিবার ক্রেতা সেজে বিভিন্ন বাজারে হানা দেয় ইংরেজবাজার থানার পুলিশ। দুপুরে মালদহের নেতাজি পুরবাজার ও দেশবন্ধু চিত্তরঞ্জন পুর বাজার থেকে উদ্ধার হয় প্রচুর বাজি।

পুলিশ সূত্রে খবর, ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় নিজেও, ক্রেতা সেজে বাজির খোঁজে বাজারে ঘুরেছেন। পুলিশ জানিয়েছে, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করতে লাগাতার মাইকে প্রচার চলবে। পাশাপাশি চলবে তল্লাশি অভিযান।

আরও পড়ুন : ডাকঘরের কর্মীকে বেদম মার, কাঠগড়ায় সিপিএম নেতা

যদিও পুলিশের হানায় ক্ষুব্ধ বাজি বিক্রেতারা। তাঁদের পাল্টা অভিযোগ, ইতিমধ্যেই বাজির ব্যবসায় প্রচুর টাকা বিনিয়োগ করা হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে নির্দেশ আসায় তাঁদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। এরই মধ্যে পুলিশ বাজি আটক করায় আর্থিক ক্ষতির পরিমাণ বাড়বে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...