Saturday, June 20, 2026

সৌরভ না শুভেন্দু, বিজেপির একুশে মুখ কে? জানিয়ে দিলেন অমিত শাহ

Date:

Share post:

একুশে বাংলা দখলের লড়াইয়ে বিজেপির মুখ কে? কাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে তৃণমূলের মতো দোর্দণ্ডপ্রতাপ দলের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামতে গেরুয়া শিবির? বিহারের থেকেও বাংলা দখলের লড়াইয়ে বেশি মনোযোগী বিজেপি। কিন্তু বঙ্গ বিজেপির ম্যানেজারদের মধ্যে কাউকেই পছন্দ নয় সর্বভারতীয় বিজেপির। কারণ, বাংলায় বিজেপিকে যাঁরা নেতৃত্ব দেন, বঙ্গবাসীর মধ্যে তাঁদের গ্রহণযোগ্যতা নিয়ে একাধিক প্রশ্ন আছে! আর সেই কারণেই তো বারেবারে অমিত শাহদের দিল্লি থেকে হেলিকপ্টারে বাংলায় উড়ে আসতে হয়!

আসলে বঙ্গ বিজেপি-র মাকাল ফল, তা আলবাত জানে দিল্লির শীর্ষ নেতৃত্ব। সেই কারণেই মেইন স্ট্রিম-এর বাইরে গিয়ে অন্য কাউকে যদি মুখ্যমন্ত্রী প্রজেক্ট করা যায় সে ভাবনা দীর্ঘদিনের। আর সেই জায়গা থেকেই খুব স্বাভাবিকভাবেই অমিত শাহের কাছে প্রশ্ন ছিল, বাংলায় আপনাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? যাঁকে দেখে মানুষ আপনাদের ক্ষমতায় আনবে? ২০১১ সালে পরিবর্তনের বছরে বামেদের বিরুদ্ধে মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতার বিরুদ্ধে বিজেপির মুখ কে?

বাংলা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দুটি নাম জোরালো ভাবে ঘোরাফেরা করছে। এক, সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই, শুভেন্দু অধিকারী। ফলে একুশে বাংলায় বিজেপির মুখ কে? সৌরভ গঙ্গোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? ইজেডসিসি-তে সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নই করা হয়েছিল অমিত শাহকে। তার জবাবও খোলাখুলি দিলেন সর্বভারতীয় বিজেপি সেকেন্ড ম্যান।

আরও পড়ুন- হাথরসকাণ্ডের পর আদিবাসী বাড়িতে খাওয়া-দাওয়া অমিত শাহের কমেডি শো! কটাক্ষ অধীরের

সৌরভ বা শুভেন্দু, তাঁরা কি হচ্ছেন বিজেপির মুখ? শুক্রবার অমিত শাহ বলেন, ”দুটো নামেই সীমিত নেই। অনেক লম্বা তালিকা। আমার সঙ্গে কারও কথা হয়নি।”

এরপরই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হতে চলেছেন সেই প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেন,”মুখ্যমন্ত্রীর মুখ দলের সভাপতি নির্বাচন করবেন। সংসদীয় বোর্ড আছে। অনেক জায়গায় তো মুখ ছাড়াই লড়েছি। এই দেখুন না উত্তরপ্রদেশেও তো কোনও মুখ ছিল না। তাও তিন চতুর্থাংশ আসন পেয়েছি। বাংলাতেও আমার হতে পারে!”

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...