Tuesday, June 23, 2026

দুই থেকে তিন হচ্ছেন পর্দার ওম-তোড়া, মা হতে চলেছেন মধুবনী

Date:

Share post:

মা হতে চলেছেন ‘তোড়া’। বেশ কিছুদিন ধরেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এবার নিজেই মা হতে চলার খবর নিশ্চিত করলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। সোশ্যাল মিডিয়ায় বেবি পাম্পের ছবি পোস্ট করেছেন তিনি।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ওই ছবি পোস্ট করেন টেলি অভিনেত্রী। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন অভিনেতা স্বামী রাজা গোস্বামীকও। মধুবনী ক্যাপশনে লিখেছেন, ”জীবনের এক নতুন আধ্যায় শুরু হতে চলেছে, আশীর্বাদ করবেন সকলে। ভালো থাকবে, সুস্থ থাকবেন।” ওই পোস্টে তিনি বেশকিছু শিশুর ইমোজিও দিয়েছেন মধুবনী।

‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকের মাধ্যমে প্রথম টেলিভিশন জগতে পা রেখেছিল মধুবনী-রাজা জুটি। এই ধারাবাহিকের হাত ধরে একসময় ওম-তোড়া জুটি জনপ্রিয় হয়েছিল। ২০১৬ সালের ৯ ডিসেম্বর ওম-তোড়ার প্রেম বাস্তবেও পরিণতি পায়। এবার তাঁদের জীবনে আসতে চলেছে নতুন এক অতিথি।

গত কয়েকদিন ধরে সুখবরের ইঙ্গিত দিয়েছিলেন টেলি অভিনেত্রী। দুর্গার কোলে ছোট্ট গণেশের ছবি পোস্ট করেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, “দেখা হবে খুব শীঘ্রই”। এরপর সোশ্যাল মিডিয়ায় ছোট্ট গোপালের ছবিও পোস্ট করেছেন তিনি। সেখানে লেখা, ”রাধারানীকে আমার কাছে পাঠাও, নয়ত তুমিই এসো, যা খুশি।”

আরও পড়ুন:আইপিএল থেকে বিদায়ের সঙ্গেই লজ্জাজনক রেকর্ড গড়ল RCB

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...