Tuesday, March 31, 2026

লক্ষ্মীপুজোর পরেও অপরিবর্তিত পেট্রোল ডিজেলের দাম, স্বস্তি বহাল রাজ্য থেকে মেট্রোতে

Date:

Share post:

শুক্রবারের পর শনিবারও দেশে অপরিবর্তিত রইল পেট্রোল ও ডিজেলের দাম। অর্থাৎ এক মাসের বেশি সময় ধরে অপরিবর্তিত রয়েছে পেট্রোলের দাম। ৬ সপ্তাহ ধরে ডিজেলের দামেও পরিবর্তন নেই। কলকাতায় ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ৬২০.৫০ টাকা।

শনিবার দিল্লিতে পেট্রোলের দাম ৮১.০৬ টাকা প্রতি লিটার৷ ডিজেলের দাম ৭০.৪৬ টাকা প্রতি লিটারে ৷ বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের দাম ৮৭.৭৪ টাকা প্রতি লিটার৷ ডিজেলের দাম ৭৬.৮৬ টাকা৷ কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৮২.৫৯ টাকা৷ ডিজেলের দাম ৭৩.৯৯ টাকা৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম ৮৪.১৪ টাকা৷ ডিজেলের দাম ৭৫.৯৫ টাকা।

আরও পড়ুন : ঊর্ধ্বমুখী সোনা, বাড়ল রুপোর দামও

স্থানীয় ট্যাক্সের কারণে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দাম আলাদা হয়। রাষ্ট্রায়িত তেল বিপণন সংস্থাগুলি যেমন – ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনেরই বেশিরভাগ জ্বালানী স্টেশন রয়েছে দেশজুড়ে। তাই তাদের দাম অনুযায়ীই, প্রতিদিনের ভিত্তিতে জ্বালানির হার পর্যালোচনা করা হয়।

কেন বাড়তে পারে দাম?
করোনা ও লকডাউনের জেরে দেশের অর্থনীতির হাল বেহাল। এমতাবস্থায় অর্থনীতির চাকা সচল করে তুলতে মরিয়া কেন্দ্র। এমতাবস্থায় উৎসবের মরসুম যেতে না যেতেই পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র। সূত্র মারফৎ এখবর জানা যাচ্ছে।

আরও পড়ুন : ৭ নভেম্বর, শনিবারের বাজার দর

জানা যাচ্ছে, পেট্রোল-ডিজেলে শুল্ক বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। ৬ টাকা অবধি এই শুল্ক বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অবশ্য চলতি বছরে লকডাউনের মধ্যেও পেট্রোলে লিটারে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা শুল্ক বাড়িয়েছে কেন্দ্র। এরমধ্যে আবারও দাম বাড়তে পারে। উল্লেখ্য, ভারতে অপরিশোধিত তেলের ৮২ শতাংশই আসে বাইরে থেকে। রিপোর্ট বলছে পেট্রোল-ডিজেলে ১ টাকা শুল্ক বাড়ালে সরকারের কোষাগারে ঢুকবে ১৩০০০-১৪০০০ কোটি টাকা। বর্তমানে প্রতি লিটার পেট্রোলে সরকারের শুল্ক ৩১.৮৩ টাকা। ২০১৪ সালের মে মাসে এই শুল্ক ছিল মাত্র ৯.৪৮ টাকা। ৬ বছরে তা বেড়ে গিয়েছে প্রায় ২২ টাকা।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...