Saturday, June 20, 2026

শাহকে চ্যালেঞ্জ জানাতে সেই মতুয়া বাড়ির পাশেই বিরাট সমাবেশ তৃণমূলের

Date:

Share post:

দু’দিনের বঙ্গ সফর সেরে গতকাল রাতেই কলকাতা ছেড়ে দিল্লি উড়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত দু’দিনে তিনি বাঁকুড়া ও কলকাতা মিলিয়ে একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। এবার সর্বভারতীয় বিজেপি সেকেন্ড ম্যান-কে চ্যালেঞ্জ জানাতে ময়দানে নামছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

গতকাল , শুক্রবার অমিত শাহ বাগুইআটির যে মতুয়া বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন, আজ শনিবার সেখানেই বিরাট সভা করতে চলেছে ঘাসফুল শিবির। জানা গিয়েছে, শনিবার বিকালে গৌরাঙ্গ নগর ঢালাই ব্রিজ সংলগ্ন নবীনচন্দ্র প্রাথমিক স্কুলের মাঠে তৃণমূল কংগ্রেসের ডাকে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। সেটি জ্যাংড়া হাতিয়ারা ২ নম্বর অঞ্চলের অন্তর্গত৷ অমিত শাহ যেখানে মধ্যাহ্নভোজ করেছেন, সেখান থেকে মাত্র ৭০০ মিটার দূরে তৃণমূলের এই সভাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলের বেশ উৎসাহ তৈরি হয়েছে।

আরও পড়ুন:জয়ের দোরগোড়ায় থাকায় নিরাপত্তা বাড়ানো হল বাইডেনের

রাজারহাট-নিউটাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানা গিয়েছে, আজ শনিবারের এই জনসভায় বক্তব্য রাখবেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সাংসদ সৌগত রায়-সহ উত্তর ২৪ পরগনার নেতৃবৃন্দ। তবে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, অমিত শাহের জন্য নয়, তাঁদের এই সভা অনেক আগে থেকেই ঘোষিত।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...