Sunday, April 12, 2026

হেমন্তেই শীতের আমেজ, আরও জাঁকিয়ে পড়বে ঠান্ডা

Date:

Share post:

হেমন্তেই শীতের আমেজ। ভোরের বাতাসে হিমের পরশ। প্রায় সারা বছরই গরম আর বর্ষার একঘেয়ে আবহাওয়ার পর ঠান্ডা ফুরফুরে উত্তুরে হাওয়া যেন এক নিমেষে মন ভাল করে দিচ্ছে মানুষের। কলকাতায় নামছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গত চার-পাঁচ দিন ধরে ধারাবাহিকভাবে পারদ নামছে কলকাতায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা কমেছে। উত্তরবঙ্গে আজকের তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস।

হাওয়া অফিস আগেই আভাস দিয়েছিল, এ বছর ঠান্ডা শুধু জাঁকিয়ে পড়বে তাই নয়, দীর্ঘায়িতও হবে। সেই পূর্বাভাস মিলিয়ে নভেম্বরের শুরু থেকেই শীত। কলকাতায় নামছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, “কলকাতার ক্ষেত্রে আজকে পারদ আরও কিছুটা নেমেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রী কম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ধারাবাহিকভাবে পারদ নামতে শুরু করেছে। গোটা রাজ্যে রয়েছে শীতের আমেজ। কলকাতার ক্ষেত্রে সকাল-সন্ধে শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি কিছুটা বাড়ে। জেলার ক্ষেত্রে সারাদিনই শীতের আমজে থাকবে আগামী কয়েকদিন। আগামী ৪–৫ দিনে এই আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। তার পর ধীরে ধীরে তা কমতে পারে।”

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...