Saturday, March 14, 2026

মধ্যপ্রদেশে ঘুরে বেড়াতো ডাইনোসর! মাটির নীচে মিলল জীবাশ্মে পরিণত হওয়া ৭টি ডিম

Date:

Share post:

সে কোন আদিম যুগে হেঁটে বেড়াতো তারা পৃথিবীর বুকে! এখন মাটি খুঁড়লে কেবল পাওয়া যাবে তাদের জীবাশ্ম। তবে শুনে অবাক হবেন এককালে ভারতেও ছিল এই আদিম যুগের সরীসৃপেরা।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে মধ্যপ্রদেশ থেকে মাঝে মাঝেই ডাইনোসরের অস্তিত্বের প্রমাণ মিলছে। এর আগে মধ্যপ্রদেশের জবলপুর থেকে ডাইনোসরের অস্তিত্বের প্রমাণ মিলেছে। ভারতীয় অনুষঙ্গে যার নাম রাখা হয়েছে রাজাসরাস! ফের মধ্যপ্রদেশের মান্দলা থেকে পাওয়া গেল জীবাশ্মে পরিণত হয়ে যাওয়া ডাইনোসরের ৭টি ডিম।

এই ৭টি ডিম মান্দলা পুলিশ হেড কোয়ার্টার থেকে ৪ কিলোমিটার মতন দূরত্বে অবস্থিত মোহনটোলা নামে এক এলাকা থেকে আবিষ্কৃত হয়েছে। জানা গেছে, ওই এলাকায় একটি পুকুর খোঁড়ার কাজ চলছিল। ওই সময়েই স্থানীয়রা ডাইনোসরের জীবাশ্মে পরিণত হয়ে যাওয়া ডিমগুলি আবিষ্কার করে। ডক্টর হরিসিং গৌর বিশ্ববিদ্যালয়ের জিওলজির অধ্যাপক প্রফেসর পি কে কথল জানিয়েছেন, ডিমগুলোর গড় প্রস্থ ৪০ সেন্টিমিটার এবং তাদের গড় ওজন ২.৬ কেজি! মনে করা হচ্ছে, জীবাশ্ম গুলো প্রায় ৬৫ মিলিয়ন বছর পুরনো। ডিম গুলি সম্ভবত তৃণভোজি প্রজাতির ডাইনোসরের।

আরও পড়ুন : পুষ্টিহীনতায় মেয়েদের উচ্চতা কমছে, জানাচ্ছেন গবেষকরা

ডক্টর হরিসিং গৌর বিশ্ববিদ্যালয়ের জিওলজির অধ্যাপক প্রফেসর পি কে কথল জানিয়েছেন, এই ডিমগুলো আসলে ডাইনোসরের জীবাশ্মে পরিণত হয়ে যাওয়া ডিম। তিনি ডিমগুলোকে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ ওরফে SEM দিয়ে ভালো মতো পরীক্ষা করে দেখেছেন। তা থেকে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই ডিমগুলো পৃথিবীর ক্রেটাসিয়াস পর্বের। অর্থাৎ, আজ থেকে ৬৫ মিলিয়ন বছর আগের। যদিও এগুলো ঠিক কোন জাতের ডাইনোসর, সে ব্যাপারে কথল কিছু বলে উঠতে পারেননি তিনি। তবে তাঁর দাবি এই প্রজাতি এর আগে ভারতে দেখা যায়নি!

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...