Monday, April 13, 2026

দিলীপ বললেন মেরে শ্মশানে পাঠাব, পাল্টা কল্যাণের জবাব আমরা চুড়ি পরে নেই

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে এবার বেলাগাম দিলীপ ঘোষ। শাসক দলের নেতাদের উদ্দেশে তাঁর হুমকি, বেশি বাড়াবাড়ি করলে সোজা শ্মশানে পাঠিয়ে দেব।

প্রথমে মঞ্জুশ্রী ও পরে গোয়ালপোখরে তৃণমূল থেকে বিজেপিতে প্রায় ২০০ জন যোগ দেন। মাঝে বাইক র‍্যালিও ছিল। প্রচুর জনসমাগমে উত্তেজিত ছিল সমর্থকরা। আর সেই সুর ধরে দিলীপ বলেন, একুশের বিধানসভা ভোট হবে দিদির পুলিশ নয়, দাদার পুলিশ দিয়ে। সব আসবে দিল্লি থেকে। দিদির পুলিশ আমতলায় বসে খৈনি খাবে আর মানুষের ভোট দেওয়া দেখবে, যাদের ভোট দিতে দেওয়া হয়নি। আর কোনওরকম সমস্যা তৈরি করতে চাইলে তাদের সোজা হাসপাতাল পাঠানো হবে। সেখান থেকে সোজা বাড়ি। আর বেশি বাড়াবাড়ি করলে সোজা শ্মশান।

দিলীপের কথার জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে নতুন রাজনীতি করছে দিলীপ, তাই আসল পরিস্থিতিটা জানে না। ও তৃণমূলকে চেনে না। আমরা কিন্তু হাতে চুড়ি পরে বসে নেই।

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর বক্তব্য, মারামারি পরে হবে। নির্বাচনটা তো করবে কমিশন। বিজেপি তো নয়!

আরও পড়ুন- কমলের হয়ে ভোট প্রচার করা ‘কম্পিউটার বাবা’ গ্রেফতার, আশ্রমে চলল বুলডোজার

Related articles

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...