Monday, June 15, 2026

LAC বিবাদ: অষ্টম বৈঠকেও অধরা সমাধানসূত্র, ফের আলোচনায় বসবে ভারত-চিন

Date:

Share post:

দীর্ঘ কয়েক মাস ধরে অস্থির ভারতের উত্তর-পূর্ব সীমান্ত। চিনা সেনার আগ্রাসন নীতি ক্রমশ তৈরি করেছে যুদ্ধের বাতাবরণ। পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যেই ভারত ও চিনের কমান্ডার স্তরের একের পর এক বৈঠক সম্পন্ন হয়েছে। এই ধারা অব্যাহত রেখে সম্প্রতি দুই দেশের কমান্ডোর স্তরের অষ্টম দফায় বৈঠক সম্পন্ন হয়। কিন্তু সেই বৈঠকের পরও মিলল না কোনও সমাধানসূত্র। এহেন পরিস্থিতিতে আলোচনা প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যাওয়াই একমাত্র রাস্তা হিসেবে মনে করছে দুই দেশ।

গত শুক্রবার অষ্টম দফায় কোর কমান্ডার স্তরের বৈঠক সম্পন্ন হয় ভারত ও চিনের মধ্যে। রবিবার এই বৈঠকের প্রেক্ষিতে যৌথ বিবৃতি জারি করে দুই পক্ষই।যেখানে বলা হয়, এলএসি প্রসঙ্গে বিস্তারিতভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে দুই দেশ। গঠনমূলক আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও ঐক্যমত হয়েছে ভারত-চিন। এদিকে ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, প্যাংগং লেকের উত্তরে ফিঙ্গার এরিয়া ৫ থেকে ৮ পর্যন্ত ভারতীয় সেনা যাতে আগের মত টহল দিতে পারে সেই দাবি তোলা হয় বৈঠকে। পাশাপাশি নিজেদের অবস্থান থেকে অনেকখানি এগিয়ে আসা লাল ফৌজকে পিছিয়ে যেতেও বলা হয়। অন্যদিকে আবার চিনের তরফে নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী একাধিক এলাকায় অবস্থান নেওয়া ভারতীয় সেনাকে পিছিয়ে যাওয়ার অনুরোধ করে চিন। বিষয়ে কোনও সমাধান সূত্র এখনও আসেনি।

আরও পড়ুন:দিলীপ বললেন মেরে শ্মশানে পাঠাব, পাল্টা কল্যাণের জবাব আমরা চুড়ি পরে নেই

তবে সমাধানের রাস্তা এখনও হাতে না এলো দুই দেশের উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হয়েছে বলে সরকারি সূত্রে দাবি করা হচ্ছে। তবে এই বৈঠকের পরেও আর একটি সামরিক স্তরের বৈঠক হবে বলে জানানো হয়েছে। সাম্প্রতিক অষ্টম দফার বৈঠকে ভারতের তরফে বৈঠকে প্রতিনিধিত্ব করেন কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল পিজি কে মেনন। উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব নবীন শ্রীবাস্তব।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...