Wednesday, June 24, 2026

এবার ‘বাংলার গর্ব শুভেন্দু’ লেখা পোস্টার মালদহে

Date:

Share post:

মালদহ শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে আচমকাই হলুদ-গেরুয়া রঙিন ব্যানারে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর পোস্টার। দিয়েছেন ‘দাদার অনুগামীরা’, সঙ্গে যুব তৃণমূল নেতা কাজল গোস্বামী। রবিবার সকালে চোখে পড়ে শুভেন্দু অধিকারীর নাম ও ছবি-সহ এই পোস্টারটি। আর তাতেই চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে।

আরও পড়ুন : অমিত সফরের পরই বাঁকুড়ায় যাবেন শুভেন্দু! কী বার্তা দেবেন, তাকিয়ে রাজনৈতিক মহল

তবে, শুধু অনুগামীরা নন, ফোয়ারা মোড়ের ওই পোস্টারে মালদহের যুব তৃণমূল নেতা কাজল গোস্বামী নিজের নাম উল্লেখ করেই শুভেন্দু অধিকারীর পোস্টারটি লাগিয়েছেন। ওই পোস্টারে উল্লেখ করা হয়েছে – বাংলার গর্ব শুভেন্দু অধিকারী। তবে, পোস্টারে হলুদ গেরুয়া সহ বেশ কিছু রং রয়েছে। আর এনিয়ে নতুন করে বিতর্ক তৈরি করে দিয়েছে।

বিষয়টি নিয়ে মালদার তৃণমূল নেতা কাজল গোস্বামীর নাম থাকায় খানিকটা হলেও অস্বস্তিতে পড়েছে জেলা নেতৃত্ব।

এদিকে যিনি নিজের নাম ফলাও করে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর পোস্টার টাঙিয়েছেন, সেই মালদার যুব তৃণমূল নেতা কাজল গোস্বামী’র সাফ কথা, “আমার রাজনৈতিক গুরু শুভেন্দু অধিকারী। এখানে অরাজনৈতিকভাবে দাদার নাম তুলে ধরে প্রশংসা করা হয়েছে। এনিয়ে অযথা কোনো বিতর্ক না হওয়াই উচিত। যাঁরা এনিয়ে বিতর্ক করছেন তাঁদের কাছে কিছু বলার নেই”।

আরও পড়ুন : সৌরভ না শুভেন্দু, বিজেপির একুশে মুখ কে? জানিয়ে দিলেন অমিত শাহ
যদিও এ ব্যাপারে তৃণমূলের জেলা সভানেত্রী তথা সাংসদ মৌসুম নূর কোনো মন্তব্য করেননি।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...