Friday, April 3, 2026

হাজির সুফল বাংলা, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পথে সিটিজেন্স ফোরাম

Date:

Share post:

বাজারে আগুন। কেন্দ্রীয় নীতির ফলে লাগামছাড়া দাম। এর প্রতিবাদে পথে নামল বাংলা সিটিজেন্স ফোরাম। দাবি ১) অত্যাবশ্যকীয় পণ্য থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জরুরি সামগ্রী বাদ দেওয়া চলবে না। ২) কৃষিনীতিতে মজুতদারিতে যে বেলাগাম ছাড় দেওয়া হয়েছে, তা বাতিল করতে হবে।

 

এই ইস্যুতে রবিবার সকালে সুকিয়া স্ট্রিট মোড়ে শ্রীমানী বাজারের পাশে বিরাট সভা করে বাংলা সিটিজেন্স ফোরাম। ছিলেন ২৮, ৩৮, ১৩, ১৪, ২৭, ২৯, ৩৪, ৫০ সহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রযুব ও নাগরিকরা।

এদিন সভাস্থলে রাজ্য সরকারের ” সুফল বাংলা” প্রকল্পের স্টল- গাড়ি রাখা হয়। এখান থেকে সস্তায় আলু কেনেন বিপুল মানুষ। ২৫ টাকা কিলো আলু বিক্রি হয়।

সভার পর এপিসি রোডে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়।
সভায় বক্তারা কেন্দ্রের কারণে কীভাবে দাম বাড়ছে, তা ব্যাখ্যা করেন। ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার, পুরপিতা জীবন সাহা, সজল ঘোষ, প্রবন্ধ রায়, যুবনেতা , তমোঘ্ন ঘোষ, মৃত্যুঞ্জয় পাল, প্রিয়াঙ্ক পাণ্ডে, সমর চট্টোপাধ্যায়, বুলবুল সাউ, বিটু সিং প্রমুখ। সংগঠকদের মধ্যে ছিলেন ভাস্কর চৌধুরী, জয় মুখোপাধ্যায়, গোপাল হালদার, সমীরুদ্দিন, সমীর ঘোষ, পিন্টু চৌধুরীসহ উত্তর কলকাতার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা।

আরও পড়ুন-মোদির ‘আত্মহননকারী ট্রাম্পপ্রীতি’, ভুগতে হবে হবে গোটা দেশকে, অভিজিৎ ঘোষের কলম

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...