Sunday, June 21, 2026

ভোট টানতে বিভীষণের বাড়িতে মধ্যাহ্নভোজ অমিতের, পাশে তৃণমূলই

Date:

Share post:

স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেলা সফরে এসে বাঁকুড়া চতুর্ডিহি গ্রামের বিভীষণ হাঁসদার বাড়ি মধ্যাহ্নভোজ সেরেছিলেন। সেই বাড়িতে গিয়েই এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাঁকুড়া জেলা পরিষদের তৃণমূল সদস্যা সোনাই মুখোপাধ্যায়। বিভীষণের বাড়িতে গিয়ে দিয়ে এলেন শাড়ি, চাল ইত্যাদি।

উল্লেখ্য, বৃহস্পতিবার জেলা সফরে এসে বাঁকুড়া ১ ব্লকের চতুর্ডিহি গ্রামের বাসিন্দা বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ। তাঁর কর্মসূচি শেষ হওয়ার পরেই বিভীষণ হাঁসদাকে দলে যোগ দিতে তৃণমূল চাপ দেবে বলে প্রথম থেকেই অভিযোগ তুলছিলেন জেলা বিজেপি নেতৃত্ব। কিন্তু এমনটা না হয়ে পাশে থাকল তৃণমূল দলই।

সূত্রের খবর, শুক্রবার সোনাই মুখোপাধ্যায় বিভীষণ হাঁসদার বাড়ি গিয়ে তাঁর স্ত্রীকে শাড়ি উপহার দেন। তাঁদের পরিবারের সমস্যার কথাও জানতে চান। বিভীষণ হাঁসদার স্ত্রী মণিকা হাঁসদা এ দিন বলেন, “ওই জেলা পরিষদ সদস্যা বাড়িতে এসে আমাদের শাড়ি উপহার দেন। সংসারের সমস্যার কথা জানতে চান।” নেত্রী সোনাই মুখোপাধ্যায় জানান, “আমি শুনেছিলাম, বিভীষণবাবুর পরিবারে বেশ কিছু সমস্যা রয়েছে। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দলের লক্ষ্য। সেই কাজই করেছি। দলের কয়েকজন নেতাকে জানিয়েই গিয়েছিলাম।” বিভীষণ হাঁসদার বাড়ি তৃণমূলের সফর ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের দাবি, পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে রয়েছে। অহেতুক অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি। আদিবাসীদের প্রকৃত উন্নয়ন না করে তারা চমকের রাজনীতি করে। তৃণমূল নেতাদের সফর নিয়ে বিভীষণ বলেন, “আমি কোনও দলে নেই। ওরা তো স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে আমাকে চাল দিয়ে গিয়েছে।”

আরও পড়ুন-গোদের ওপর বিষফোঁড়া, ফের ব্যারেজের ৩০ ও ৩১ নম্বর লকগেটে ফাটল

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...