Sunday, June 28, 2026

ফেসবুকে ‘বিদায়’ লিখে আত্মহত্যা করলেন স্কুল শিক্ষক, কারণ কি সেই মানসিক অবসাদ?

Date:

Share post:

ফেসবুকে ‘বিদায় সবাইকে’ লিখে আত্মহত্যা করলেন স্কুল শিক্ষক। মৃতের নাম অলকেশ রায়চৌধুরী (৩৭)। আচমকা কেন আত্মঘাতী হলেন ওই শিক্ষক?

পুলিশ সূত্রে খবর, হাবড়া শহরের দোতলা বাড়ি এলাকায় অলকেশের পৈত্রিক বাড়ি। তবে তিনি আড়াই মাস বয়স থেকে অশোকনগর‑কল্যাণগড় পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের খেজুরতলা মাঠ লাগোয়া তাঁর পিসির বাড়িতে বড় হয়েছেন। শহরের ১২ নম্বর ওয়ার্ডের শ্রীচৈতন্য প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষকের আড়াই বছরের শিশুকন্যা ও স্ত্রী রয়েছেন। শুক্রবার রাত দেড়টা নাগাদ তিনি ফেসবুকে লেখেন, ‘বিদায় সবাইকে’। এরপর শনিবার ভোরবেলা ঘরের মধ্যে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের লোকেরা। এরপর হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অলেকশের আত্মহত্যার কারণ কী? প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, দীর্ঘ লকডাউনে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। ব্যক্তিগত সমস্যার পাশাপাশি পারিবারিক সমস্যাও ছিল তাঁর। কিন্তু তিনি সমস্যার কথা কারোর সঙ্গে আলোচনা করতেন না। শিক্ষকের আত্মহত্যার খবর পেয়ে এদিন তাঁর বাড়িতে শোকার্ত স্থানীয় মানুষ ও শুভানুধ্যায়ীরা ভিড় জমান।

আরও পড়ুন-পুষ্টিহীনতায় মেয়েদের উচ্চতা কমছে, জানাচ্ছেন গবেষকরা

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...