Tuesday, June 23, 2026

বম্বে হাইকোর্টে মিলল না জামিন, আপাতত জেলই নিয়তি অর্ণবের

Date:

Share post:

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার হওয়া অর্ণব গোস্বামীর জামিনের আবেদন সোমবার খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। যদিও আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে অভিযুক্ত অর্ণব গোস্বামী এই মামলায় জামিনের আবেদন করতে পারবেন নিম্ন আদালতে। ফলস্বরূপ নিম্ন আদালতে আবেদন ও সেখানকার রায়ের ভিত্তিতে নির্ধারিত হবে অর্ণবের ভাগ্য। তবে এটা স্পষ্ট যে আপাতত জেলেই থাকতে হচ্ছে রিপাবলিক টিভি সঞ্চালক অর্ণব গোস্বামীকে।

২০১৮ সালে এক ইন্টেরিয়র ডিজাইনার ও তার মায়ের আত্মহত্যার ঘটনায় গত ৪ নভেম্বর গ্রেপ্তার করা হয়েছিল অর্ণব গোস্বামীকে। গ্রেফতারের পর থেকে বর্তমানে জেল হেফাজতের করেছেন তিনি। যদিও অর্নবের অভিযোগ এই গ্রেপ্তারি সম্পূর্ণ বেআইনি। ফলস্বরূপ এই মামলায় জামিন পেতে বম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন অর্ণব গোস্বামী। সোমবার তার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হল আদালতের তরফে। জেল থেকে মুক্তি পেতে বর্তমানে অর্নবের কাছে আপাতত খোলা রয়েছে নিম্ন আদালতের রাস্তা। সোমবার দুপুরেই সেখানে জামিনের আবেদন করেছেন তিনি। জানা গিয়েছে, আগামী চার দিনের মধ্যে অর্ণবের জামিনের আবেদন খতিয়ে দেখে মামলার রায় ঘোষণা করবে নিম্ন আদালত।

আরও পড়ুন:একুশের ভোটের রূপরেখা তৈরি হলো, দিল্লিতে বৈঠক সেরে দিলীপ

অন্যদিকে গ্রেফতারের পর থেকেই জেল হেফাজতে অর্ণব গোস্বামীকে আলাদাভাবে রাখা হয়েছিল আলিবাগ জেলের কোভিড-১৯ কেন্দ্রে। সম্প্রতি সেখানে মোবাইল ফোন ব্যবহার করার গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি জেল কর্তৃপক্ষের নজরে পড়ার পরই রায়গড়ের তলোজা জেলে স্থানান্তরিত করা হয়েছে রিপাবলিক টিভির ওই সঞ্চালককে। এ প্রসঙ্গে রায়গড় ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে, সম্প্রতি জেল হেফাজতে থাকাকালীন অর্ণব গোস্বামী অন্য একজন ব্যক্তির মোবাইল ব্যবহার করেছেন। সোশ্যাল মিডিয়াতেও তার গতিবিধি নজরে পড়েছে। যার জেরেই এই সিদ্ধান্ত।

 

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...