Sunday, May 31, 2026

হোম অফ ক্রিকেটে সাকিব আসলেন ৩৭৬ দিন পর

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

২০১৯ সালের ২৯ অক্টোবর। নিকশ কালো সন্ধ্যায় মিরপুরে এসেছিলেন সাকিব আল হাসান।

একবছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর বিসিবি কার্যালয়ে এসে দিয়েছিলেন আনুষ্ঠানিক বিবৃতি।কঠিন সময়ে সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে ছেড়েছিলেন শের-ই-বাংলা স্টেডিয়াম।এক বছরেরও বেশি সময় পর সেই সাকিব এলেন হোম অব ক্রিকেটে।

সব আগের মতোই আছে, শুধু সাকিবের একটি বছর পার হয়েছে ক্রিকেট না খেলেই।৩৭৬ দিন পর সাকিবের মিরপুরে আসার কারণ ছিল ফিটনেস টেস্ট দেওয়া। কিন্তু সেটি দেননি আজ।

বুধবার দ্বিতীয় ধাপে বিশ্বসেরা অলরাউন্ডার দেবেন ফিটনেসের পরীক্ষা।বিপ টেস্টে ১১ পেলে সাকিব খেলতে পারবেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। জানা গিয়েছে,  টুর্নামেন্টের আগে ১১৩ ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা নিচ্ছে বিসিবি।

সোমবার প্রথমদিনে প্রথম গ্রুপেই ছিল সাকিবের নাম। মাঠে এসে হালকা কিছু কসরত করে তিনি বাড়ি ফিরে যান । মঙ্গলবার আবার আসবেন তিনি।

Related articles

বিক্রমই ‘তারকাটা’ প্রযোজক, রবিবাসরীয় ভিডিও পোস্টে জানালেন অভিনেতা নিজেই 

দুদিন আগে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন জি ফাইভের 'তারকাটা' (Taarkata) সিরিজের প্রযোজনা থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন অভিনেতা...

এশিয়াডে পদকের স্বপ্ন শেষ, যোগী রাজ্যে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট

যোগী রাজ্যে খুন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। কয়েক দিন আগেই এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন...

অভিষেকের হামলাকারীরা লাভলি ঘনিষ্ঠ! অভিযোগ উঠতেই পাল্টা জবাব প্রাক্তন বিধায়িকার

দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে (Sonarpur, South 24 Parganas) মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূল...

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...