Tuesday, June 23, 2026

হুগলিতেও রাজনীতির নয়া সমীকরণ? শুভেন্দুর সমর্থনে ব্যানার

Date:

Share post:

হুগলিতেও কি রাজনীতির নতুন সমীকরণ? কারণ, কারণ, শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামীদের লাগানো ব্যানার জল্পনা উস্কে দিয়েছে। বাংলার বিভিন্ন জেলায় ইতিমধ্যে পড়েছে শুভেন্দু অধিকারীর ছবি লাগানো ‘দাদার অনুগামীদের’ ব্যানার পোস্টার। ১০ তারিখ শুভেন্দু অধিকারীর ডাকে নন্দীগ্রামের গোকুলনগরে হতে চলেছে জনসভা। সেই দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।

 

এর মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে হুগলির বিভিন্ন জায়গায় শুধু শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে পোস্টার ব্যানার পড়ার পরে এই হুগলি জেলাতেও রাজনীতির অন্য সমীকরণ দেখছে রাজনৈতিক মহল। তবে উত্তরপাড়ায় দাদার অনুগামীদের ব্যানার লাগানো নিয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা বিজেপির তথফে দলকে ভাঙার চেষ্টা। যেটা একেবারেই সম্ভব নয়।তবে রবিবার হুগলি জেলা তৃণমূলের কমিটি গঠন হওয়ার পরেই বিভিন্ন জায়গায় ক্ষোভ দেখা দিয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

 

তার মধ্যে সরাসরি মুখ খুলেছেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। একে হুগলি জেলায় নতুন কমিটি নিয়ে দলের অন্দরের ক্ষোভ তারপর ‘দাদার অনুগামী’দের হুগলির বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার এ বিষয়ে চর্চার বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন:শুভেন্দুকে দলে সবাই ভালোবাসে, ও তৃণমূল পরিবারের সদস্য! তাৎপর্যপূর্ণ মন্তব্য সাংসদের

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...