Saturday, April 4, 2026

প্রেম প্রত্যাখ্যান করায় ছাত্রীকে খুন, যুবকের আমৃত্যু কারাদণ্ড

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় স্কুলছাত্রীকে হত্যার দায়ে আনোয়ারুল ইসলাম নামে এক যুবকের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এই রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০১৫ সালের ১৪ জুন রৌমারী উপজেলার শৌলমারী এম আর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আরজিনা খাতুনকে বাড়িতে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর মা রৌমারী থানায় আনোয়ারুল নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গত পাঁচ বছর ধরে এই মামলা চলার পর এদিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

আরও পড়ুন:সাড়ে চার বছর সরকারি সুবিধাভোগী মিহির এখন বিপ্লবী সাজছেন! কটাক্ষ কোচবিহারবাসীর

আদালতের তরফে এই রায় দেওয়ার পর কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন বলেন, এটি আদালতের ভালো সিদ্ধান্ত। অপরাধের ধরন অনুযায়ী অপরাধীর সাজা হয়েছে। আমৃত্যু কারাদণ্ড এটি অপরাধীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...