Saturday, April 4, 2026

রাষ্ট্রপতি পদে ইস্তফার পর জেলযাত্রার সম্ভাবনা বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের

Date:

Share post:

নিজে হার স্বীকার করতে না চাইলেও, এটা একেবারেই স্পষ্ট হয়ে গিয়েছে যে হোয়াইট হাউস ছাড়তে হবে ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার নতুন রাষ্ট্রপতি হবেন জো বাইডেন। এরই মাঝে যে তথ্য প্রকাশ্যে এল তাতে জানা যাচ্ছে রাষ্ট্রপতি পদে ইস্তফার পর নিশ্চিত জেল যাত্রার সম্ভাবনা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। শোনা যাচ্ছে বর্তমানে তাঁর বিরুদ্ধে যে সমস্ত মামলা রয়েছে তাতে হাজতবাস হতে পারে বিদায়ী প্রেসিডেন্টের।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশেষজ্ঞদের দাবি, আমেরিকায় ট্রাম্প জামানায় একাধিক দুর্নীতির ঘটনা ঘটেছে। যার প্রেক্ষিতে আদালতে মামলা দায়ের করা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। ফলস্বরূপ ইস্তফার পর জেলযাত্রা সম্ভাবনা প্রবল হচ্ছে বিদায়ী রাষ্ট্রপতির। শুধু তাই নয় এই ঘটনার জেরে প্রবল অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হতে পারে ডোনাল্ড ট্রাম্পকে। উল্লেখ্য, মার্কিন সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি পদে থাকাকালীন তার বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ করা যায় না। যার ফলে এতদিন নিশ্চিন্তে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিপদ যে বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

নিউইয়র্কের পেস ইউনিভার্সিটির সাংবিধানিক আইন বিভাগের অধ্যাপক বেনেট গারশম্যান এমন সম্ভাবনার কথা তুলে ধরে বলেন রাষ্ট্রপতি পদ থেকে সরে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি যে মামলার তদন্ত শুরু হবে, এটা নিয়ে কোন সন্দেহ নেই। তিনি আরও বলেন, বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাংক, ট্যাক্স, মানি লন্ডারিং, নির্বাচনসংক্রান্ত জালিয়াতিসহ একাধিক মামলায় অভিযোগ রয়েছে।

আরও পড়ুন:বাইডেনের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছল না চিনের, কারণ ব্যাখ্যা করল জিনপিং-এর সরকার

অন্যদিকে, এক রিপোর্টে দাবি করা হয়েছে বর্তমানে ট্রাম্পের ব্যবসা ভীষণভাবেই কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের দাবি, ট্রাম্পের মাথার ওপর ৩০ কোটি ডলারেরও বেশি ঋণ রয়েছে। যেদিন আগামী চার বছরের মধ্যে শোধ করতে হবে ট্রাম্পকে। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের ব্যবসার যা হাল তাতে এই ঋণ ট্রাম্পের পক্ষে শোধ করা আদৌ সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। শোনা যাচ্ছে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে এমন পরিস্থিতিতে কিছুটা ছাড় ঘোষণা করা হতে পারে ডোনাল্ড ট্রাম্পকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...