Saturday, April 4, 2026

কেন সভা করতে হলো, তার ব্যাখ্যা দিলেন দোলা-পূর্ণেন্দু

Date:

Share post:

নন্দীগ্রামের আন্দোলনের প্রাণ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বেই হয়েছিল ভূমি উচ্ছেদ রক্ষা কমিটির আন্দোলন। হাজারকাটায় তৃণমূল কংগ্রেসের সভা থেকে স্পষ্ট ভাষায় জানালেন সাংসদ দোলা সেন। একইসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু। বললেন, মানুষ যতদিন চাইবে সকলেই ততদিন নেতা। মানুষ না চাইলে নেতার কী অবস্থা হয়, তার উদাহরণ লক্ষ্মণ শেঠ।

আরও পড়ুন : নন্দীগ্রামের মঞ্চ থেকে ভোটযুদ্ধের দামামাই বাজিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

নন্দীগ্রামের হাজারকাটায় মঙ্গলবার বিকেলে শহিদ স্মরণে সভার আয়োজন করা হয়েছিল। সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। রক্তাক্ত সূর্যোদয়ের কথা, খুনের রাজনীতি, শহিদের প্রসঙ্গ টেনে এনে কেন এই সভা তা তুলে ধরেন দোলা। বলেন, আমরা তো এই সভা করতে চাইনি। বাধ্য করা হয়েছে। নন্দীগ্রামের সভায় প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন। এবার তাঁকে ডাকা হয়নি। তাই তৃণমূল কংগ্রেসকে আলাদা সভা করতে হল। নন্দীগ্রামের আন্দোলন মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বাদ দিয়ে এই আন্দোলন হতেই পারে না।

আরও পড়ুন : আসানসোল ডিভিশনে এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন,ক্ষুব্ধ নিত্যযাত্রী ও ব্যবসায়ীরা

অন্যদিকে মন্ত্রী পূর্ণেন্দু বসু নন্দীগ্রামে সেদিন বামেদের অত্যাচারের প্রসঙ্গ তুলে নন্দীগ্রামে রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাসের স্মৃতিচারণ করেন। বলেন, নন্দীগ্রামের মানুষ যে রক্ত ঝরিয়েছেন, তার হিসাব কে দেবে? সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ইতিহাস তার সাক্ষী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...