Friday, April 3, 2026

বাইকের টাকা না পেয়ে ঘুমন্ত বধূর গায়ে আগুন দিয়ে ফেরার স্বামী সহ ৫

Date:

Share post:

বাইক কেনার ৭০ হাজার টাকা না দেওয়ায় বধূকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই বধূ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার নঘরিয়া নতুন টোলা গ্রামে। ঘটনার পর থেকেই পলাতক স্বামী ও তাঁর পরিবারের অন্তত ৫ জন সদস্য। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হযেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই বধূর নাম রুমালি বিবি(২৮)। স্বামী সাদিকুল শেখ পেশায় শ্রমিক। রুমালি বিবির মা, বাবা জানিয়েছেন, পাঁচ বছর আগে তাদের সামাজিক নিয়মে বিয়ে হয়। তাঁদের দুই পুত্র সন্তানও রয়েছে। সাদিকুল শ্রমিকের কাজ করে যে পয়সা রোজগার করত সেই পয়সা নিয়ে মদ জুয়া খেলে উড়িয়ে দিতো। যার ফলে সংসার খরচ ঠিকমতো সে দিত না। এর ওপর শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল কেনার জন্য সম্প্রতি ৭০ হাজার টাকা দাবি করে। কিন্তু ওই বধূর বাবার আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে সেই টাকা দিতে পারছিল না। এদিকে প্রায়ই রুমালিকে সেই টাকা নিয়ে আসার জন্য চাপ দিচ্ছিল সাদিকুল ও তার পরিবারের সদস্যরা।

এদিনও সেই টাকার জন্য রুমালি তাঁর বাপের বাড়িতে যায়। এরপর সেই টাকা না নিয়ে রুমালি শ্বশুর বাড়িতে ফিরে আসে। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়। অভিযোগ, গভীর রাতে রুমালিকে ঘুমন্ত অবস্থায় কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় সাদিকুল ও তার পরিবারের সদস্যরা। রুমালির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসতেই অভিযুক্ত সাদিকুল ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় রুমালিকে উদ্ধার করে তড়িঘড়ি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুন:আসানসোল ডিভিশনে এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন,ক্ষুব্ধ নিত্যযাত্রী ও ব্যবসায়ীরা

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...