Friday, April 3, 2026

নন্দীগ্রামে দাঁড়িয়ে কাকে মীরজাফর বললেন ফিরহাদ?

Date:

Share post:

না।
একটিবারও শুভেন্দু অধিকারীর নাম করেননি।
একটিবারও সরাসরি শুভেন্দুকে কিছু বলেননি।

কিন্তু মঙ্গলবার নন্দীগ্রামে শুভেন্দুর সভার ছঘন্টার মধ্যে পাল্টা সভায় ইঙ্গিতপূর্ণ কামান দাগলেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন : নন্দীগ্রামের মঞ্চ থেকে ভোটযুদ্ধের দামামাই বাজিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

তিনি শুভেন্দুরই দুদিন আগের কথার রেশ ধরে বলেন,” আমরা কেউই হেলিকপ্টারে নামিনি। সিঁড়ি দিয়ে উঠেছি। আর সেই সিঁড়িটা তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

আরও পড়ুন : তপসিয়া ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, নিমেষে পুড়ে ছাই ২০টি ঝুপড়ি

ফিরহাদ বলেন,” কাউকে বলছি না। নিজেকে বলছি। আজ যা হয়েছি, সব মমতাদির জন্য। তাঁকে ছাড়া বাংলা হয় না। হবে না। তাঁর অবদানকে অস্বীকার করা যায় না।”

এসব বলতে গিয়েই তিনি হঠাৎ বলেন,” থাকে। মীরজাফররাও থাকে।”
তবে এপ্রসঙ্গে কোনো নাম তিনি বলেননি।

ফিরহাদ বলেন,” সকালে ডাকেননি কেন? ডাকলে আসতাম। মালা দিতাম শহীদদের তর্পনে। ডাকা হবে না, আসতে দেওয়া হবে না, আবার আমি আমি করে আমিত্ব দেখিয়ে কথা বলা হবে, এ কেমন কথা? আমি না, বলতে হবে আমরা।”

ফিরহাদ বলেন,” আমি পথ, রথ, মূর্তি কিছুই হব না। কারণ আমি জানি অন্তর্যামীই শেষ কথা। তিনি হলেন মমতাদি। তিনি কাজের সুযোগ না দিলে আমরা কেউ কিছু নই।”

আরও পড়ুন : নন্দীগ্রামের শহিদদের শ্রদ্ধা জানালেন মমতা-অভিষেক

ফিরহাদ বলেন,” মহাত্মা গান্ধী ছাড়া ভারত হয় না, মাও সে তুং ছাড়া চিন হয় না, লেনিন ছাড়া সোভিয়েত হয়না। ঠিক তেমন মমতা ছাড়া বাংলা হয় না।”

তিনি বলেন,” যারা মমতাদির হাত দুর্বল করছে, তারা আসলে বিজেপির হাত শক্ত করছে। সিপিএম খুব খারাপ ছিল। বিজেপি আরও খারাপ পার্টি। এমন কিছু করবেন না যাতে তাদের সুবিধে হয়। বাংলায় বিজেপির জায়গা নেই। ওরা মমতাকে সরাতে চায় ভাঙন ধরিয়ে। জননেত্রী বাংলাকে ঠিক পথে রেখেছেন। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করেন। বিজেপি এলে ধর্মের নামে সন্ত্রাস ফিরবে। এসব হতে দেবেন না।”

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...