Friday, April 3, 2026

তরুণীকে ‘ফলো’ করে জুটল চড়-থাপ্পড়!

Date:

Share post:

এক তরুণীকে দীর্ঘক্ষণ ‘ফলো’ করার মাশুল জুটল চড়-থাপ্পড়। কানধরে উঠবোস করে ক্ষমা চেয়ে মিলল নিষ্কৃতি। ভদ্রেশ্বরের ধিতারার বাসিন্দা ওই তরুণী ট্রেন ধরে শেওড়াফুলি যাচ্ছিলেন। তাঁর অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে ওই যুবক তাঁকে ফলো করতে থাকেন।

তরুণী তাঁকে এড়িয়ে শেওড়াফুলি স্টেশনে নামলে ওই যুবকও নেমে পড়েন বলে অভিযোগ। পরিস্থিতি আন্দাজ করে অভিযোগকারিণী  কিছুক্ষণ জিআরপি থানার সামনে বসে থাকেন। ওই যুবকও একটু দূরে ঠায় দাঁড়িয়ে থাকেন বলে অভিযোগ।

তরুণী অটো স্ট্যান্ডে গেলে যুবক সেখানেও তাঁর পিছু নেন। তখন ওই তরুণী অটো চালকদের বিষয়টি বললে, অটোচালক-সহ  স্থানীয় চায়ের দোকানদাররা যুবকটিকে ধরে ফেলেন।

তাঁর নাম জিজ্ঞাসা করলে বা কেন ফলো করছেন তা জানতে চাইলে তিনি কোনও উত্তর দেননি। ওই তরুণী অভিযুক্তকে ধরে চড়- থাপ্পরড় মারতে শুরু করেন। যুবক কান ধরে উঠবোস করে ক্ষমা চেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। তবে এ নিয়ে তরুণী আর পুলিশে অভিযোগ দায়ের করেনি বলেই সূত্রের খবর।

আরও পড়ুন:নন্দীগ্রামে জোড়া সভার মুখে দিব্যেন্দুর মন্তব্য, ফের ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ই

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...