Wednesday, June 17, 2026

৯ বাংলাদেশি জেলেকে অপহরণ মায়ানমার সীমান্তরক্ষীর

Date:

Share post:

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে মাছ ধরার সময় বাংলাদেশি ৯ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট মো. আরিফুজ্জামান রনি জানিয়েছেন, মঙ্গলবার ভোরে নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে জেলেদের মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ নিয়ে যায়। যদিও ওই জেলেদের নাম ও পরিচয় জানাতে পারেননি কোস্টগার্ডের কর্মকর্তা। তাঁদের বহনকারি এফবি ওসমান নামের ট্রলারটির মালিক টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মোহাম্মদ কালাম ওরফে কালাম মাঝি।

লেফটেন্যান্ট আরিফুজ্জামান বলেন, মঙ্গলবার ভোরে টেকনাফের নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে কিছু জেলে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিলেন। সেই খবর পেয়ে কোস্টগার্ডের টহলরত সদস্যদের একটি দল অভিযান চালায়। ২ টি ট্রলারদের পিছু নিলে এফবি আহমদ নামের একটি ট্রলার শাহপরীর দ্বীপ এলাকার দিকে এবং এফবি ওসমান অপর ট্রলারটি মিয়ানমারের জলসীমার দিকে পালিয়ে যায়।

কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেন, “পরে জানতে পেরেছি এফবি ওসমান নামের ট্রলারটিসহ ৯ জেলেকে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ধরে নিয়ে গিয়েছে। বিষয়টি বিজিবি সহ কোস্টগার্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো করা হয়েছে।”এ ব্যাপারে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, “কোস্টগার্ডের কাছ থেকে বাংলাদেশি ৯ জেলেকে ধরে যাওয়ার খবর পাওয়ার পর মায়ানমারের বিজিপির সাথে যোগাযোগ করা হয়েছে। এসব জেলেদের ছাড়িয়ে আনতে বিজিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

আরও পড়ুন:হোয়াইট হাউস ছাড়তে নারাজ ট্রাম্প, পম্পেওর ইঙ্গিতে তুঙ্গে জল্পনা

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...