Wednesday, June 17, 2026

রাজ্য সরকারের তরফে সংখ্যালঘু মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ বিলি মালদহে

Date:

Share post:

পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন এবং বিত্ত নিগমের উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের ভার্চুয়াল সভার মধ্যে দিয়ে স্কলারশিপ বিতরণ এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। মালদহ জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। জানা গিয়েছ, গোটা রাজ্যে ১০২ দুজন মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে স্কলারশিপ তুলে দেওয়া হচ্ছে।

এই বিষয়ে অতিরিক্ত জেলা শাসক বিকাশ সাহা জানান, হাজি মহঃ মহসিন এনডাওমেন্ট ফান্ড স্কলারশিপ গোটা রাজ্যে প্রত্যেক বছরই আমাদের রাজ্যস্তর থেকে এই অনুষ্ঠানটি হয়। এবছর করোনার জন্য ভার্চুয়ালি এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে প্রত্যেক জেলায়। রাজ্যস্তরে উচ্চ আধিকারিক যারা রয়েছেন তাঁরাও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এই প্রোগ্রামে। কৃতি ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। গোটা রাজ্যে ১০২ জন ছাত্র-ছাত্রী হাতে স্কলারশিপপ তুলে দেওয়া হচ্ছে। তার মধ্যে রয়েছে মালদা জেলার ২১ জন ছাত্র-ছাত্রী। তার মধ্যে ১০ মাধ্যমিক, ১০ জন হাই মাদ্রাসা এবং একজন আলিম। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করে পড়ুয়াদের টাকা দেওয়া হবে।” এছাড়াও মেধাবী ছাত্র-ছাত্রীদের একটি করে ব্যাগ এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।

আরও পড়ুন-টেট উত্তীর্ণদের দু’মাসের মধ্যে নিয়োগ, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...