Thursday, May 28, 2026

টেট উত্তীর্ণদের দু’মাসের মধ্যে নিয়োগ, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

টেট উত্তীর্ণদের দু মাসের মধ্যে নিয়োগ করা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে তিনি বলেন, “টেট পরীক্ষায় কুড়ি হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সাড়ে ১৬ হাজার পদে নিয়োগ করা হবে।”

এদিন তিনি আরও বলেন, এতদিন অফলাইনে নিয়োগ হয়েছে। সংক্রমণ একটু কমলে ডিসেম্বর-জানুয়ারি মাসে ইন্টারভিউ হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলা হয়েছে, ২ মাসের মধ্যে নিয়োগ করতে হবে। ১৬ হাজার ৫০০ পদে নিয়োগের পর ধাপে ধাপে বাকিদের নিয়োগ করা হবে। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানান, প্রায় আড়াই লক্ষ চাকরিপ্রার্থী তৃতীয়বার টেট পরীক্ষা নেওয়ার জন্য আবেদন করেছেন। পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই অফলাইনে পরীক্ষা নেওয়া হবে।

এবিষয়ে বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন বলেন, ‘‘২০১৭ সালে আড়াই থেকে তিন লক্ষ চাকরিপ্রার্থী প্রাথমিকে টেটের জন্য ফর্ম ফিল আপ করেছিল। গত ২১ তারিখ হাইকোর্টে আপার প্রাইমারি মামলার শুনানি শেষ হয়েছে। সম্ভবত এই মাসের ১৮ বা ১৯ তারিখ রায় দেবে বিচারপতি মৌসুমি ভট্টচার্যের বেঞ্চ। সেই রায় রাজ্যে পক্ষে হলে প্রাইমারি টেটের নিয়োগ দ্রুত হবে।’’

আরও পড়ুন:২০২১-এর মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে না: মুখ্যমন্ত্রী

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...