Tuesday, June 16, 2026

২০২১-এর মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে না: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা হবে না। বুধবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ২০২১ সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের এবছর টেস্ট পরীক্ষা দিতে হবে না। সরাসরি সংশ্লিষ্ট পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা।


প্রসঙ্গত, প্রতি বছর নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বরের শুরুতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়। করোনা সংক্রমণ এবং লকডাউন এর জেরে মার্চ মাস থেকে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা মাত্র আড়াই মাস স্কুলে ক্লাস করার সুযোগ পেয়েছেন। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা স্কুলের ক্লাস করতে পারেনি। কতটা সিলেবাস এর উপর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবদিক বিবেচনা করে করোনা আবহে টেস্ট পরীক্ষা হবে না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:লোকাল ট্রেন চালু হতেই করোনাবিধি উধাও, বাড়তি ট্রেনের দাবি নিত্যযাত্রীদের

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...